1. admin@dainiksomoybela.com : Admin :
কুষ্টিয়ায় মাথা চাড়া দিয়ে উঠেছে অনিয়ম আর দুর্নীতি - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

কুষ্টিয়ায় মাথা চাড়া দিয়ে উঠেছে অনিয়ম আর দুর্নীতি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

 

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
কুষ্টিয়া জেলা প্রতিনিধি।

সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষা,যে পরীক্ষায় হাজারো তরুণ-তরুণীর স্বপ্ন গাঁথা ছিল,সেই স্বপ্নই নাকি ভেঙে চুরমার হয়ে গেছে দুর্নীতি আর প্রভাবশালীদের পায়ের তলায়।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বেলা ১২ টার সময় কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন বঞ্চিত চাকরিপ্রার্থী,শিক্ষিত তরুণ-তরুণী,সাধারণ মানুষসহ গণধিকার পরিষদের নেতাকর্মীরা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন,কুষ্টিয়া জেলা
গণঅধিকার পরিষদের সাধারন সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের এমপি প্রার্থী আব্দুল খালেক,কুষ্টিয়া জেলা গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রাশেদুজ্জামান,সিনিয়র সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সবুজ,সাংগঠনিক সম্পাদক মোঃ তৌকির আহমেদ,কুষ্টিয়া জেলা যুব অধিকার পরিষদের
আহ্বায়ক,মোঃ জিলহজ খান,কুষ্টিয়া পৌর গণঅধিকার পরিষদের সভাপতি এম এ শাহেদ ভিপি রঞ্জু,যুব অধিকার পরিষদ কুষ্টিয়ার সদর উপজেলার সদস্য সচিব মোঃ আশিক বিল্লাহ,পৌর গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক কাজী সাব্বির আহমেদ,
ছাত্র অধিকার পরিষদ কুষ্টিয়া জেলার দপ্তর সম্পাদক
সাকিব হুসাইন,সদর উপজেলা গণঅধিকার পরিষদের
সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন তুফান।

মানববন্ধনে বক্তারা বলেন,সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষা ছিল দুর্নীতি ও অনিয়মে ছিন্নভিন্ন। প্রভাবশালী মহল নাকি আগেই ঠিক করে রেখেছিল কারা নিয়োগ পাবে,কারা বাদ যাবে। মেধা,যোগ্যতা,দক্ষতা,এসব এখানে কেবলই উপহাস।

গণধিকার পরিষদের কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল খালেক বলেন,কুষ্টিয়াতে দুর্নীতিবাজের জায়গা হবে না,সে যত বড় শক্তিশালীই হোক না কেন। যিনি ডিসি ছিলেন,তিনি যদি আরও কয়েকদিন থাকতেন,এই কুষ্টিয়াই তিনি বেচে দিতেন। তার বক্তব্যে উপস্থিত জনতার ভেতরে চাপা ক্ষোভ আরও তীব্র হয়ে ওঠে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT