1. admin@dainiksomoybela.com : Admin :
কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর ১২টায় কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরির দ্বিতীয় তলার হলরুমে এক আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক, লেখক ও গবেষক মু. আ. লতিফ। কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আহমাদ ফরিদের সভাপতিত্বে এবং বিডি চ্যানেল ফোর-এর নিউজ উপস্থাপিকা লুরা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি রুহুল হোসাইন, সলিউশন নেস্ট বিডির ব্যবস্থাপনা পরিচালক শফিকুল আলম শিপলু, সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, দৈনিক দেশ রূপান্তরের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি শহীদুল ইসলাম পলাশ, এবং ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক রায়হান জামান।

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সময় টিভির স্টাফ রিপোর্টার নূর মোহাম্মদ,সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি আশরাফ আলী ও মিজানুল ইসলাম বকুল,যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক মো:আল আমিন সাংগঠনিক সম্পাদক মো:রায়হান জামান, অর্থ সম্পাদক মাহবুব আলম,কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আল-আমিন,সমাজসেবা সম্পাদক দেলদেলোয়ার হোসেন নানক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাদেক আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকতার নৈতিকতা, বস্তুনিষ্ঠতা এবং সংগঠনের ঐক্য ও শক্তিকে আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। কেক কাটার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT