1. admin@dainiksomoybela.com : Admin :
কালীগঞ্জে ভাটা উচ্ছেদে এসে শ্রমিকদের বাধায় ফিরে গেলেন পরিবেশ অধিপ্তর - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

কালীগঞ্জে ভাটা উচ্ছেদে এসে শ্রমিকদের বাধায় ফিরে গেলেন পরিবেশ অধিপ্তর

  • প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

অপুদাস,
কালীগন্জ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জে ইটভাটা উচ্ছেদ করতে এসে শ্রমিকদের বাধায় ফিরে গেলেন পরিবেশ অধিদপ্তর। সোমবার (১৫ডিসেম্বর) বিকাল ৩টার দিকে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের একটি ম্যাজিষ্ট্রেট টিম ও পুলিশ নিয়ে কালীগঞ্জ পৌরসভাধীন শিবনগর এলাকার মকছেদ আলী ব্রিকসে অভিযানে চালান। এসময় শ্রমিকরা ভেকুর সামনে শুয়ে পড়ে প্রতিবাদ শুরু করেন। তারা বলেন, ভাটা ভাঙ্গতে হলে আমাদের লাশের উপর দিয়ে যেয়ে ভাঙ্গতে হবে। তাদের দাবি এ ভাটায় আমরা প্রায় ২০০ শ্রমিক পরিবার কাজ করি। এখন ভাটা ভেঙ্গে দিলে আমাদের না খেয়ে মরতে হবে। এসময় সেখানে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মুন্তাছির রহমান ও কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহিন আলম। সোমবার এই দিয়ে পরিবেশ অধিদপ্তর চতুর্থবারের মত এ ভাটায় অভিযান চালালো।

ইটভাটার শ্রমিক চান্দু মিয়া জানান, আমরা প্রতিবছর কোন না কোন ভাটায় কাজ করি। এবছর এখানে কাজ করছি। এখানে আমরা ২০০ এর অধিক শ্রমিক রয়েছি। এখন ভাটা উচ্ছেদ করলে আমরা সবাই বেকার হয়ে যাবো। ভাটা ভাঙ্গলে আমাদের পরিবার নিয়ে না খেয়ে মরতে হবে। আমাদের দাবি এবছরের মত ভাঙ্গা যাবে না। আগামি বছর আমরা আর ভাটায় কাজ করবো না বলেও উল্লেখ করেন এ শ্রমিক।

কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহিন আলম জানান, ইটভাটা ভাঙ্গার বিষয়টি পরিবেশ অধিদপ্তরের নিয়ন্ত্রনাধিন। সোমবার বিকালে মকছেন আলী ব্রিকসে যাওয়ার পর শ্রমিকরা শুয়ে পড়ে ভাটা না ভাঙ্গার জন্য অনুরোধ করতে থাকেন, ফলে পরিবেশ অনুকূলে ছিল না। এসময় পরিবেশ অধিপ্তরের কর্মকর্তারা উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেন। তাদের পরামর্শে ফিরে আসি। তবে ফিরে আসলেও এঘটনায় পরিবেশ অধিদপ্তর মামলা করবেন বলে উল্লেখ করেন।

তবে এ ঘটনায় ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মুন্তাছির রহমান কোন বক্তব্য দিতে রাজি হননি। এর আগে কালীগঞ্জ পৌরসভাধীন কোটচাঁদপুর সড়কের অপর ভাটা এএমবিএম ভেঙ্গে দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT