1. admin@dainiksomoybela.com : Admin :
কালীগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভা - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক

কালীগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভা

  • প্রকাশিত: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

মোঃ মুক্তাদির হোসেন।
বিশেষ প্রতিনিধি।

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারী) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদের সভাপতিত্বে সভায় অন্যান্যের মাঝে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি, উপজেলা প্রকৌশলী রেজাউল হক, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা তাসলিম, উপজেলা শিক্ষা কর্মকর্তা নুর-ই-জান্নাত, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইসমাইল ভূইয়া, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা সুলতানা রাজিয়া, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ মাহমুদুল হাসান, সেক্রেটারী মো. তাইজুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইশরাত জাহান, বৈষমবিরোধী আন্দোলনের সমন্বয়ক সদস্য শরিফুল ইসলামসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ ১৯৫২ সালের ভাষা আন্দোলনের ইতিহাস এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরেন। মহান ভাষা আন্দোলনে অংশগ্রহণকারীদের প্রতি বিন¤্র শ্রদ্ধা জানিয়ে শহিদদের আত্মার মাগফেরাত কামনা করেন। সভায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে ভাষা আন্দোলন সংশ্লিষ্ট বিষয়ের উপর ১৭ ফেব্রæয়ারি থেকে ১৯ ফেব্রæয়ারীর মধ্যে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, ছড়া পাঠ ও কবিতা আবৃত্তি, ২০ ফেব্রুয়ারী সকাল সাড়ে ১০টায় উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী এবং সন্ধ্যায় ৫২-এর ভাষা আন্দোলনের উপর প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন। ২১ ফেব্রæয়ারী প্রথম প্রহর ১২.০১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ। সূর্যোদয়ের সাথে সাথে সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, সকাল সাড়ে ১০ টায় শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠান, বাদ জোহর সকল মসজিদে শহিদদের রুহের মাগফেরাত সহ দেশ ও জাতির উন্নতি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। এছাড়া সকল মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে ভাষা শহিদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা সহ দিনব্যাপী নানা কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়,এসময়ে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT