1. admin@dainiksomoybela.com : Admin :
এলাঙ্গী ইউনিয়নে ধানের শীষের পথসভায় বিপুল জনসমাগম  - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

এলাঙ্গী ইউনিয়নে ধানের শীষের পথসভায় বিপুল জনসমাগম 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

 

অপুদাস,
     কালীগন্জ প্রতিনিধি –
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী  ইউনিয়নের পাড়া মহল্লার হাটবাজারে ধানের শীষের পক্ষে এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির মনোনীত প্রার্থী মেহেদী হাসান রনি। পথসভায় মেহেদী হাসান রনি ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন। বক্তব্যে তিনি তার পিতা সাবেক এমপি মরহুম শহিদুল ইসলাম মাস্টারের অবদানের কথা স্মরণ করেন।

তিনি বলেন, চারবারের সংসদ সদস্য হিসেবে মরহুম শহিদুল ইসলাম মাস্টার এই এলাকার উন্নয়নে যে কাজগুলো শুরু করে গেছেন, সেগুলো বাস্তবায়ন করাই তার প্রধান লক্ষ্য। জনগণের সমর্থন পেলে মহেশপুর ও কোটচাঁদপুরকে উন্নত ও সুশাসনের একটি মডেল এলাকায় রূপ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

পথসভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক ,  সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মন্টু, থানা কৃষক দলের যুগ্ম আহবায়ক আবুল কাশেম।
এছাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি  ইকরামুল হক,  সাবেক মেম্বর বজলুর রহমান,  মইদুল ইসলাম বকুল,  যুব দলের আহবায়ক আরিফুল ইসলাম, বিএনপি নেতা কালাম,  আঃ খালেক, আঃ রশিদসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পথসভা চলাকালে হাটবাজার ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর নির্বাচনী পরিবেশে পরিণত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT