1. admin@dainiksomoybela.com : Admin :
তুরাগে আব্দুল আলীর নেতৃত্বে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রা - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক

তুরাগে আব্দুল আলীর নেতৃত্বে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

 

 

মো শাহজালাল সুমন, ঢাকা টঙ্গী:

সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীর সম্ভাব্য কর্মসূচিকে কেন্দ্র করে তুরাগ এলাকায় সতর্ক অবস্থান অংশ হিসেবে মোটরসাইকেল মহড়া করেছে তুরাগ থানা বিএনপি। সোমবার (২৩ জুন) সকাল থেকে তুরাগের বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। তুরাগ থানা বিএনপির আহবায়ক সদস্য ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল আলীর নেতৃত্বে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এতে অংশ নেন। সকাল থেকে তুরাগের পুরান কালিয়া এলাকায় তার বাসভবনে নেতাকর্মীরা সমবেত হন। পরে মোটরসাইকেল শোভাযাত্রাটি তুরাগের ৫২ ৫৩ ৫৪ নং ওয়ার্ডের বিভিন্ন সড়ক ও অলিগলি প্রদক্ষিণ করে। মহড়ায় অংশ নেওয়া নেতাকর্মীরা জানান, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে তারা সতর্ক অবস্থানে রয়েছেন। তারা সকলকে আইন মেনে চলার আহ্বান জানান। দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আব্দুল আলী বলেন, সম্প্রতি গাজীপুরে আওয়ামী লীগের একটি খণ্ড মিছিলকে কেন্দ্র করে উসকানিমূলক বক্তব্য দেওয়া হয়েছে। তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করতে পারে বলে আমরা আশঙ্কা করছি। তাই জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা মাঠে রয়েছি। তিনি আরও বলেন, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অরাজকতা সৃষ্টি না হয়, সে জন্য তুরাগ থানা বিএনপির নেতাকর্মীরা সকাল থেকে রাজপথে অবস্থান করছে এবং সন্ধ্যা পর্যন্ত সতর্ক অবস্থানে থাকবে। জনগণের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আমরা সবসময় কাজ করে যাব। তিনি আরও বলেন, দেশে শান্তি, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব হাজী মোস্তফা জামান এবং ১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন এর নেতৃত্বে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাবে। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি যেকোনো ধরনের উসকানি এড়িয়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালনেরও আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT