1. admin@dainiksomoybela.com : Admin :
শ্রীপুর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. টিপু সুলতান - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

শ্রীপুর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. টিপু সুলতান

  • প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক, শ্রীপুর:

শিক্ষা, রাজনীতি, সমাজসেবা ও গণমাধ্যমে দীর্ঘদিনের সক্রিয় ভূমিকার মাধ্যমে শ্রীপুরের সুপরিচিত ও সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব মো. টিপু সুলতান আসন্ন শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, শিক্ষা ক্ষেত্রে অবদান, সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ড এবং গণমাধ্যমে দায়িত্বশীল ভূমিকার কারণে তিনি ইতিমধ্যে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আস্থা ও গ্রহণযোগ্যতা অর্জন করেছেন।

তৃণমূল থেকে উঠে আসা এই নেতা ১৯৯০ সাল থেকে ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় থেকে তিনি স্কুল কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। পরবর্তীতে সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বের গুণাবলীর স্বীকৃতি হিসেবে পরবর্তীতে শ্রীপুর কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক নির্বাচিত হন। এরপর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গসংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি সফলভাবে শ্রীপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি হিসেবেও সংগঠনকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এছাড়া জেলা ছাত্রদলের টানা তিনটি কমিটিতে সদস্য হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন।

রাজনীতি ও সমাজসেবার পাশাপাশি মো. টিপু সুলতান শ্রীপুরের সাংবাদিকতা অঙ্গনের একজন পরিচিত মুখ। তিনি শ্রীপুর প্রেসক্লাবের টানা দুইবারের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। স্থানীয় সাংবাদিকদের অধিকার রক্ষা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকাশ এবং শ্রীপুরের সমস্যা ও সম্ভাবনা গণমাধ্যমে তুলে ধরতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

এর পাশাপাশি তিনি শ্রীপুরের ঐতিহাসিক ও সুপরিচিত সামাজিক সংগঠন শ্রীপুর নবরণ ক্লাবের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ দায়িত্ব পালনের মাধ্যমে তিনি স্থানীয় সাংস্কৃতিক, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

শিক্ষাজীবনে তিনি ১৯৯১ সালে শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৯৫ সালে শ্রীপুর সরকারি কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পেশাগত জীবনে তিনি শিক্ষকতাকে বেছে নিয়ে একাধিক কিন্ডারগার্টেন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে তাঁর সক্রিয় ভূমিকা রয়েছে। তিনি শান্তিবাগ জামে মসজিদের দুই বারের সফল সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে ধর্মপ্রাণ মানুষের আস্থা অর্জন করেছেন।

উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নিজের প্রার্থীতার বিষয়ে মো. টিপু সুলতান বলেন, “আমি দীর্ঘ তিন দশক ধরে শ্রীপুরের মানুষের সুখ-দুঃখে পাশে আছি। রাজনীতি, শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ এবং গণমাধ্যমকর্মী হিসেবে আমি জনগণের সমস্যাগুলো খুব কাছ থেকে দেখেছি। জনগণ আমাকে সুযোগ দিলে আমি শ্রীপুরকে একটি দুর্নীতিমুক্ত, আদর্শ ও কল্যাণমুখী আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব।”

স্থানীয়দের মতে, একজন অভিজ্ঞ রাজনৈতিক কর্মী, শিক্ষাবিদ ও গণমাধ্যম ব্যক্তিত্ব হিসেবে মো. টিপু সুলতান ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হলে শ্রীপুর উপজেলার সার্বিক উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচার আরও বেগবান হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT