1. admin@dainiksomoybela.com : Admin :
- দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

  • প্রকাশিত: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১০০ বার পড়া হয়েছে

আশরাফুল আলম  বিশেষ প্রতিনিধি:-

বৈষম্য আন্দোলনের সময় এক দফা দাবী করা ছাত্র-জনতার উপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবিতে কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা: রফিকুল ইসলাম বাচ্চুর নেতৃত্বে গাজীপুরের শ্রীপুরে এক বিক্ষোভ হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) বিকেলের দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের জৈনা বাজার থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এলাকায় এ বিক্ষোভ মিছিল করা হয়।

এসময় অধ্যাপক ডা: রফিকুল ইসলাম বাচ্চু বলেন,’ গত ১৫ বছরের সৈরাচার হাসিনা দেশের জনগণকে এক প্রকার জিম্মি করে রেখেছিল। দীর্ঘদিন অতিষ্ঠ হয়ে ছাত্র জনতা নিজেদের জীবন বাজি রেখে আন্দোলনে নামে। অনেক জীবনের বিনিময়ে অর্জিত এ বিজয় আমাদের ধরে রাখতে হবে। শেখ হাসিনার নির্দেশে, ছাত্র জনতার উপর গুলি চালিয়ে প্রতিটি হত্যাকাণ্ডের ফাঁসির মাধ্যমে বিচার করতে হবে। গাজীপুর-৩ আসনের আওতায় থাকা বিএনপির যেন বদনাম না হয় সেদিকে নেতাকর্মীদের সজাগ থাকার আহবান জানান তিনি।

 

এসময় উপস্থিত ছিলেন,পৌর বিএনপির আবুল হোসেন প্রধান, উপজেলা বিএনপির সদস্য শামীম মোড়ল, জেলা যুদলের সদস্য সচিব আনোয়ার হোসেন বেপারি, উপজেলা বিএনপির সদস্য শাহাবুদ্দিন বিএসসি,পৌর যুবদলের সদস্য সচিব আবু তাহের প্রধান,
শাহানুর সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিবুল বেপারি,সিনিয়র যুগ্ম আহবায়ক রাসেদুল ইসলাম নয়ন,বিএনপি নেতা আতাউর রহমান খোকন সরকার,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এরশাদ,উপজেলা ছাত্রদলের আহবায়ক রিফাত মোড়ল প্রমূখ।

এরআগে, শ্রীপুরের পিয়ার আলী ডিগ্রি কলেজ ও আব্দুল আউয়াল ডিগ্রি কলেজের ছাত্র-শিক্ষকদের সাথে মতবিনিময় সভা করেন ২কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা: রফিকুল ইসলাম বাচ্চু

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT