1. admin@dainiksomoybela.com : Admin :
চুয়াডাঙ্গার গুলশানপাড়ায় চরম জনদুর্ভোগ ড্রেন ও রাস্তার বেহাল দশা নিয়ে ক্ষোভ, এলাকাবাসীর জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

চুয়াডাঙ্গার গুলশানপাড়ায় চরম জনদুর্ভোগ ড্রেন ও রাস্তার বেহাল দশা নিয়ে ক্ষোভ, এলাকাবাসীর জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

 

প্রতিনিধি: মোঃ নাজমুল সালেহীন হিরোক

চুয়াডাঙ্গা পৌর এলাকার গুলশানপাড়ায় দীর্ঘদিন ধরে চলমান ড্রেনেজ ব্যবস্থা ও রাস্তার বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। সামান্য বৃষ্টিতেই রাস্তা জলাবদ্ধ হয়ে পড়ছে, সৃষ্টি হচ্ছে কাদা, দুর্গন্ধ ও চলাচলের মারাত্মক সমস্যা। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, একাধিকবার পৌর কর্তৃপক্ষকে লিখিত ও মৌখিকভাবে অবগত করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। বরং সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে।

এ অবস্থায় গুলশানপাড়া মহল্লাবাসী সমস্যার দ্রুত সমাধান ও কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে এক জরুরি আলোচনা সভার আয়োজন করেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোসলেম উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যাংকার মনিরুজ্জামান, অ্যাডভোকেট আওসান, মোহাম্মদ তফিকুজ্জামান, মোহাম্মদ হাবু, চুয়াডাঙ্গা সরকারি কলেজের প্রফেসর মোহাম্মদ নজরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনসাধারণ।

সভায় বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, নাগরিকদের মৌলিক সুবিধা নিশ্চিত করা পৌর কর্তৃপক্ষের দায়িত্ব হলেও গুলশানপাড়ার মানুষ দীর্ঘদিন ধরে অবহেলা ও দুর্ভোগের শিকার হয়ে আসছে। দ্রুত রাস্তা সংস্কার ও ড্রেন নির্মাণ/সংস্কারের কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে এলাকাবাসী আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলেও সভায় হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।

আলোচনা সভা থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দ্রুত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয় এবং দীর্ঘসূত্রিতা ও অবহেলার বিষয়ে কারণ দর্শানোর আহ্বান জানানো

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT