1. admin@dainiksomoybela.com : Admin :
অনুসন্ধানী প্রতিবেদন- পর্ব- শ্যামনগরে সাংবাদিকতার আড়ালে ‘ছদ্মবেশী’ ইব্রাহিম বিএনপির শীর্ষ নেতাদের নাম ভাঙিয়ে চাঁদাবাজি ও জমি দখলের মহোৎসব - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক

অনুসন্ধানী প্রতিবেদন- পর্ব- শ্যামনগরে সাংবাদিকতার আড়ালে ‘ছদ্মবেশী’ ইব্রাহিম বিএনপির শীর্ষ নেতাদের নাম ভাঙিয়ে চাঁদাবাজি ও জমি দখলের মহোৎসব

  • প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,
সাতক্ষীরার শ্যামনগরে সাংবাদিকতার পবিত্র পেশাকে ঢাল হিসেবে ব্যবহার করে এক ভয়ংকর অপরাধ সাম্রাজ্য গড়ে তোলার অভিযোগ উঠেছে ইব্রাহিম খলিল (৪০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর নিজেকে ‘সাংবাদিক’ পরিচয় দেওয়ার পাশাপাশি বিএনপির উচ্চপর্যায়ের পদপ্রার্থী ও কেন্দ্রীয় নেতাদের অত্যন্ত ঘনিষ্ঠ দাবি করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন তিনি। উপজেলার বাধঘাটা গ্রামের আব্দুল কাদেরের ছেলে এই খলিলের বিরুদ্ধে মাদক, অস্ত্র ও নারী পাচারের মতো গুরুতর অভিযোগের পাহাড় জমেছে।

অনুসন্ধানে জানা গেছে, ইব্রাহিম খলিল এক সময় আওয়ামী লীগের সাবেক এমপি জগলুল হায়দারের অত্যন্ত ঘনিষ্ঠ বলয়ে থাকলেও বর্তমানে ভোল পাল্টে বিএনপির নাম ব্যবহার করছেন। তিনি নিজেকে বিএনপির শীর্ষস্থানীয় পদপ্রার্থীদের আস্থাভাজন হিসেবে জাহির করে উপজেলার বিভিন্ন ব্যবসায়ী, ঘের মালিক ও সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা দাবি করছেন। কেউ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে ‘স্বৈরাচারের দোসর’ আখ্যা দিয়ে মিথ্যা মামলায় ফাঁসানো বা সাংবাদিক পরিচয় ব্যবহার করে কুরুচিপূর্ণ ও তথ্যবিহীন সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে জিম্মি করা হচ্ছে।

পরানপুর এলাকার মজিবুর রহমান ও শরিফুল ইসলামসহ অন্তত ২০টি নিরীহ পরিবার দীর্ঘকাল ধরে ২০ বিঘা জমি আইনানুগভাবে ভোগদখল করে আসছে। অভিযোগ উঠেছে, ইব্রাহিম খলিল শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বা এসি ল্যান্ড মো. রাশেদ হোসাইনকে অনৈতিকভাবে ম্যানেজ করে ওই সম্পত্তি দখলের নীল নকশা সাজিয়েছেন। ভুক্তভোগীদের দাবি, প্রকৃত মালিকদের না জানিয়েই জমির রেকর্ড ও নথিপত্রে কারসাজি করে কয়েক লক্ষ টাকার মাছ ও পৈতৃক সম্পদ হাতিয়ে নিতে মরিয়া হয়ে উঠেছেন এই প্রতারক।

এলাকাবাসীর দাবি, ইব্রাহিম খলিল মূলত একজন পেশাদার অপরাধী। সীমান্তবর্তী কালিন্দী নদীপথ ব্যবহার করে ভারত থেকে মাদক ও অস্ত্র চোরাচালানের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেন তিনি। শুধু তাই নয়, তার বিরুদ্ধে অন্তত ৮ থেকে ৯টি বিয়ের চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। অর্থ হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে নারীদের বিয়ে করা এবং পরবর্তীতে তাদের ফেলে দিয়ে নতুন শিকারে নামা তার পুরনো স্বভাব। স্থানীয়দের ভাষায়, সে একজন পেশাদার ‘নারী কারবারি’ ও পাচারকারী। সে মূলত কৈখালীর বাসিন্দা হলেও বর্তমানে শ্যামনগরে বাড়ি করে প্রশাসনের সাথে সখ্যতা গড়ে এসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

ইব্রাহিম খলিলের এই অপকর্মের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় স্থানীয় বিএনপির ত্যাগী ও নির্যাতিত নেতা গাজী শাহ আলমকে টার্গেট করা হয়েছে। শাহ আলম অভিযোগ করেন, “আমি দীর্ঘ সময় স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে লড়াই করেছি, অসংখ্য জেল-জুলুম সহ্য করেছি। অথচ আজ একজন সাংবাদিক নামধারী মাদক কারবারি বিএনপির নেতাদের নাম ভাঙিয়ে সাধারণ মানুষকে অতিষ্ঠ করে তুলছে। আমি প্রতিবাদ করায় সে আমার বিরুদ্ধে তথ্যবিহীন ও কুরুচিপূর্ণ সংবাদ প্রচার করে আমার সম্মান ক্ষুণ্ণ করছে।” শাহ আলম আরও জানান, তিনি এই মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে আইনের আশ্রয় নেবেন।

শ্যামনগর থানা ও বিভিন্ন দপ্তরে ইব্রাহিম খলিলের বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ থাকলেও রহস্যজনক কারণে তিনি এখনো ধরাছোঁয়ার বাইরে। সাধারণ মানুষের দাবি, সাংবাদিকতার আড়ালে লুকিয়ে থাকা এই চাঁদাবাজ ও মাদক কারবারিকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। অন্যথায় স্থানীয় জনগণ এই অপরাধী চক্রের বিরুদ্ধে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT