1. admin@dainiksomoybela.com : Admin :
বন বিভাগের বাধায় থমকে গেছে সড়কের কাজ বাধার প্রতিবাদে মানববন্ধন - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক

বন বিভাগের বাধায় থমকে গেছে সড়কের কাজ বাধার প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশিত: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১৬৭ বার পড়া হয়েছে

আশরাফুল আলম সরকার

বিশেষ প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে বন বিভাগের বাঁধার মুখে একটি সড়কের নির্মাণ কাজ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছে কয়েক লাখ মানুষ। বাঁধায় লোহাগাছ-ইজ্জতপুর সড়কের নির্মাণ কাজ প্রায় ১৬ মাস ধরে বন্ধ রয়েছে।শনিবার সকালের দিকে ওই রাস্তার কাজে বাঁধার প্রতিবাদে গাজীপুর জেলা শ্রীপুর রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে এক মানববন্ধনে অংশ নেয় অসংখ্য এলাকাবাসী। এতে স্কুল-কলেজের শিক্ষার্থী ও সমাজসেবক সহ প্রায় অনেক মানুষ অংশ নেন।

মানববন্ধনের বক্তব্য ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীপুর- রাজেন্দ্রপুর রেললাইনের পূর্ব পাশের সড়কটি আশির দশকে মাটি ভরাট করে সংস্কার করা হয়। দীর্ঘ প্রায় চল্লিশ বছরে ওই সড়কে লাগেনি উন্নয়নের ছোঁয়া। ২০২৩ সালে জুন মাসে ওই সড়কের ৩ কি.মি. উন্নয়নের জন্য দরপত্র আহ্বানের মাধ্যমে যথারীতি ঠিকাদার কাজ শুরু করেন। কিন্তু সেখানে বাঁধা বাঁধে বন বিভাগের। তাদের বাঁধার কারণে প্রায় এক বছর ধরে ওই সড়কের কাজ বন্ধ রয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন বিন্দুবাড়ি মাদ্রাসার জিএ সিনিয়র অধ্যক্ষ মো. তোফাজ্জল হোসেন, বিশিষ্ট সমাজসেবক আলমগীর হোসেন,শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক টিপু সুলতান। বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষা অনুরাগী আব্দুল আউয়াল কলেজের স্বনামধন্য প্রভাষক সাংবাদিক আলফাস উদ্দিন আকাশ। সাইদুর রহমান, ইমন ঘোষ,-সচিবশাহ আলম, সাজেদুল ইসলাম মিথুন, মাজহারুল ইসলামসহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও সমাজের নানা শ্রেণিপেশার মানুষ।

শ্রীপুর উপজেলা প্রকৌশলী আ ছামাদ পত্তনদার বলেন, নিয়ম মেনে সড়কের কাজ শুরু হয়েছিল। বন বিভাগের বাঁধার কারণে প্রায় এক বছর ধরে কাজ বন্ধ রয়েছে।

শ্রীপুরের বিট কর্মকর্তা আল আমীন গাজী বলেন, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। উনারা বিধি মোতাবেক সিদ্ধান্ত নিলে সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT