1. admin@dainiksomoybela.com : Admin :
৪৭ বছরের দেওয়াল ভেঙে শ্রীপুরের সন্তানের সংসদযাত্রা ফুলেল শুভেচ্ছায় নবনির্বাচিত সংসদ সদস্যকে বরণ - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

৪৭ বছরের দেওয়াল ভেঙে শ্রীপুরের সন্তানের সংসদযাত্রা ফুলেল শুভেচ্ছায় নবনির্বাচিত সংসদ সদস্যকে বরণ

  • প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

 

আশরাফুল আলম সরকার
বিশেষ প্রতিনিধি

দীর্ঘ ৪৭ বছরের অপেক্ষা ও প্রত্যাশার অবসান ঘটিয়ে গাজীপুর–৩ আসনে শ্রীপুরের সন্তানের সংসদযাত্রায় জেলায় বইছে উৎসবের আমেজ। নবনির্বাচিত সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম বাচ্চু-কে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল গাজীপুর জেলা শাখা।

গাজীপুর জেলা শ্রমিক দলের সদস্য সচিব আবুল কালাম প্রধান-এর নেতৃত্বে শত শত নেতাকর্মী নিয়ে শ্রীপুর উপজেলা ও শ্রীপুর পৌর শ্রমিক দলের নেতৃবৃন্দ নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলের তোড়া দিয়ে উষ্ণ অভিনন্দন জানান। এ সময় পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য হাজী মহসীনসহ শ্রমিক দল গাজীপুর জেলা আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ—
আনোয়ার খান,
মজিবুর রহমান কাজী,
শাহজাহান মিয়া,
কাদির মন্ডল,
জাহিদুল হাসান রিপন,
আহাদউল্লাহ্,
রুহুল আমীন সরকার,
অটোরিকশা শ্রমিক দল নেতা মোশাররফ হোসেন,
মাইক্রো স্ট্যান্ড শ্রমিক দলের নেতা আনোয়ার হোসেন,
পলাশ মন্ডল ও মাহবুবুল আলম।

নেতৃবৃন্দ বলেন, শ্রীপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা আজ পূরণ হয়েছে। নবনির্বাচিত সংসদ সদস্য শ্রমিক শ্রেণির অধিকার রক্ষা, এলাকার উন্নয়ন ও গণমানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এমন আশাবাদ ব্যক্ত করেন তারা।

শ্রমিক দলের নেতাকর্মীরা নবনির্বাচিত সংসদ সদস্যের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল নেতৃত্ব কামনা করেন। পাশাপাশি আগামী দিনে ঐক্যবদ্ধভাবে কাজ করে এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

শ্রীপুরের রাজনৈতিক অঙ্গনে এই বিজয় ঘিরে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, এই বিজয়ের মধ্য দিয়ে গাজীপুর–৩ আসনের উন্নয়ন ও অগ্রগতির এক নতুন অধ্যায়ের সূচনা হলো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT