1. admin@dainiksomoybela.com : Admin :
সাশুড়ীকে নিয়ে জামাই উধাও,বেড়াই ক্ষেত খাচ্ছে প্রকাশ্যে , প্রবাসী স্বামী ঘটনা সামাল দিতে ফিরল দেশে - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
কবিতা ও সাংবাদিকতায় উজ্জ্বল সম্ভাবনা মোঃ আবু সাইদ শওকত আলীর শতাধিক কবিতা প্রকাশিত। জাতীয় কবি ও সাহিত্য সংসদের নতুন কমিটিতে সহ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

সাশুড়ীকে নিয়ে জামাই উধাও,বেড়াই ক্ষেত খাচ্ছে প্রকাশ্যে , প্রবাসী স্বামী ঘটনা সামাল দিতে ফিরল দেশে

  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

 

মোঃ আবু সাইদ শওকত আলী , বিশেষ প্রতিনিধি –
‎মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নে শাশুড়িকে নিয়ে জামাই পালিয়ে যাওয়ার এক নজিরবিহীন ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। প্রায় দুই সপ্তাহ নিখোঁজ থাকার পর এই যুগল পুনরায় এলাকায় ফিরে আসায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।
‎​
‎​স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে পশ্চিম পাঁচখোলা এলাকার আউয়াল মাতুব্বরের ছেলে পিকআপ চালক রাহুল মাতুব্বরের সাথে একই এলাকার প্রবাসী মনির মাতুব্বরের মেয়ে তামান্নার পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের এক বছর বয়সী একটি কন্যা সন্তানও রয়েছে। আত্মীয়তার সুবাদে শাশুড়ি হোসনেয়ারা বেগমের যাতায়াত ছিল জামাইয়ের বাড়িতে।

‎​অভিযোগ উঠেছে, এই নিয়মিত যাতায়াতের মাধ্যমেই জামাই রাহুলের সাথে শাশুড়ি হোসনেয়ারার অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। এরই একপর্যায়ে গত দুই সপ্তাহ আগে তারা দুজনে অজানার উদ্দেশ্যে পাড়ি জমান।

‎​বৃহস্পতিবার রাহুল ও হোসনেয়ারা পুনরায় এলাকায় ফিরে আসলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। নিজের স্বামী ও মাকে একসাথে ফিরতে দেখে কাঁন্নায় ভেঙে পড়েন স্ত্রী তামান্না। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকাবাসীসহ নেটিজেনদের মাঝে তীব্র সমালোচনার সৃষ্টি হয়।

‎​ঘটনার খবর পেয়ে তামান্নার বাবা প্রবাসী মনির মাতুব্বর তিন দিন আগে বিদেশ থেকে দেশে ছুটে এসেছেন। তবে তিনি এক কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। প্রবাসে উপার্জিত সব অর্থ তিনি স্ত্রী হোসনেয়ারার ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতেন। সমস্ত আর্থিক নিয়ন্ত্রণ স্ত্রীর হাতে থাকায় তিনি দ্রুত কোনো আইনি পদক্ষেপ নিতে হিমশিম খাচ্ছেন বলে জানা গেছে।

‎​স্থানীয় জানান, সামাজিকভাবে অত্যন্ত জঘন্য ও নিন্দনীয়। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে মা ও মেয়েকে একই বাড়িতে থাকতে নিষেধ করা হয়েছে এবং স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।

‎​মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, বিষয়টি সম্পর্কে আমরা মৌখিকভাবে জেনেছি। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT