1. admin@dainiksomoybela.com : Admin :
বিএনপি সরকার গঠন করলে কেশবপুরের জলাবদ্ধতার স্থায়ী সমাধান করা হবে- আবুল হোসেন আজাদ - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক

বিএনপি সরকার গঠন করলে কেশবপুরের জলাবদ্ধতার স্থায়ী সমাধান করা হবে– আবুল হোসেন আজাদ

  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

 

হাফিজুর রহমান(যশোর) প্রতিনিধি

বিএনপি সরকার গঠন করলে কেশবপুরের জলাবদ্ধতার স্থায়ী সমাধান করা হবে উল্লেখ করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, উপজেলা বিএনপির সভাপতি ও যশোর-৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব আবুল হোসেন আজাদ বলেন, আমরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করবো আমাদে প্রিয় প্রতীক যেন বিজয় লাভ করতে পারে। আমরা বিজয় অর্জন করে যশোর-৬ আসন যেন আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে উপহার দিতে পারি। জলাবদ্ধতা কেশবপুরের একটা বড় সমস্যা। এছাড়া আরো সমস্যা আছে। সকল সমস্যার স্থায়ী সমাধান করা হবে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার পাঁজিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমাদের নেতা তারেক রহমান দেশে ফিরে বলেছেন শান্তি শান্তি শান্তি। আমরাও কেশবপুরে শান্তি শান্তি শান্তি প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। কেশবপুরে কোন সন্ত্রাস থাকবে না। কোন চাঁদাবাজ থাকবে না। আপনাদের প্রচেষ্টায় আমি যদি কাঙ্খিত লক্ষে পৌছাতে পারি, জয়ী হতে পারি তাহলে আপনাদের সকল সমস্যার সমাধান করবো এ ওয়াদা আমি আপনাদের কাছে রেখে যেতে চাই। মুসলিম, হিন্দু, বৌদ্ধ্য খ্রিস্টান ঐক্যবদ্ধভাবে আমরা এ দেশে বসবাস করতে চাই। এ দেশে আমাদের সকলের জন্মগত অধিকার রয়েছে।
আবুল হোসেন আজাদ বলেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ৫০ হাজার পরিবার স্বনির্ভর হয়ে উঠবে। নারীদের কর্মসংস্থানের ব্যাবস্থা নেওয়া হবে। কৃষকদের উন্নয়নের জন্য কৃষি কার্ড দেওয়া হবে। কৃষকরা অনেক সুযোগ-সুবিধা পাবে। স্বল্প মূল্যে সার, বীজ, ডিজেল পাবে। এতে কৃষি খাতে বিপ্লব ঘটবে। সকলের জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করা হবে। স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কেশবপুর হাসপাতাল ২৫০ শয্যা বিশিষ্ট করা হবে। আসুন আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষের পক্ষে কাজ করি। সকলে মিলেমিশে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করি।
ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মাস্টার মকবুল হোসেন মুকুলের সভাপতিত্বে পাঁজিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত বিশাল জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, সাবেক আহ্বায়ক মশিয়ার রহমান, সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা।
এছাড়া বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, হুমায়ুন কবির সুমন, পাঁজিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম প্রমূখসহ অনেকে। এ সময় ওই ইউনিয়ন বিএনপি, ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ হাজার হাজার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অপর দিকে, একই দিন সকাল থেকে বিকাল পর্যন্ত তিনি দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের বারুইহাটী, কাস্তা, গোপসেনা, রঘুরামপুর, মেহেরপুর গ্রামসহ ইউনিয়নের সকল গ্রামে গনসংযোগ করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, ওই ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন খান, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখসহ ইউনিয়ন বিএনপি, ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT