1. admin@dainiksomoybela.com : Admin :
কোটচাঁদপুরে গণসংযোগে প্রফেসর মতিয়ার রহমান: “দুর্নীতি নয়, সেবা হবে আমার অঙ্গীকার” - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

কোটচাঁদপুরে গণসংযোগে প্রফেসর মতিয়ার রহমান: “দুর্নীতি নয়, সেবা হবে আমার অঙ্গীকার”

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

মোঃ খালেদুর রহমান, ঝিনাইদহ জেলা প্রতিনিধি
ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার ১নং ওয়ার্ড দুধসরা এলাকায় বুধবার (১১ ডিসেম্বর) সকালে ব্যাপক গণসংযোগ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান ও কোটচাঁদপুর পৌরসভা মেয়র প্রার্থী অধ্যাপক শরিফুল ইসলাম গণসংযোগকেঘিরে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয় এবং বিপুল সংখ্যক মানুষ তাকে আন্তরিকভাবে বরণ করে নেন।
গণসংযোগেঅংশ নেন তালসার কলেজের প্রভাষক শরিফুল ইসলামসহ স্থানীয়নেতৃবৃন্দ। দোকানপাট থেকে শুরু করে সাধারণ মানুষের দোরগোড়ায় গিয়ে তিনি শুভেচ্ছা বিনিময় করেন এবং আসন্ন পৌরসভা নির্বাচনে সমর্থন চান।
গণসংযোগে প্রধান অতিথির বক্তব্য
প্রফেসর মতিয়ার রহমান তার বক্তব্যে বলেন
“ছাত্র-জনতার দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন এক পরীক্ষার স্বাধীনতা অর্জন করেছে। জনগণ আজ আরও সচেতন, অধিকার প্রতিষ্ঠায় দৃঢ়প্রতিজ্ঞ। এ পরিবর্তনের ধারাকে সামনে এগিয়ে নিতে আমাদের ঐক্য প্রয়োজন।
তিনি অতীতের রাজনৈতিক শাসনব্যবস্থার সমালোচনা করে বলেন, দীর্ঘ সময় ক্ষমতায় থাকা বিভিন্ন সরকার এমন সব অন্যায় ও ব্যর্থতা রেখে গেছে যে তার ফল আজও জনগণ ভোগ করছে।
তার ভাষায়
“বাংলাদেশে এখন মানুষের ভিতরে গণজোয়ার সৃষ্টি হয়েছে। দেশের মানুষ পরিবর্তন চায়। সামনে ইনশাআল্লাহ এই পরিবর্তনের ধারায় বাংলাদেশ জামায়াত ইসলামী সামনে এগিয়ে যাবে।
জনগণের আস্থা ও সমর্থন কামনা
গণসংযোগ চলাকালে তিনি প্রতিটি দোকানে, প্রতিটি মানুষের কাছে গিয়ে সমর্থন কামনা করেন। নেতা-কর্মীদের নিয়ে ঘরে ঘরে প্রচারণা চালানোর আহ্বান জানান তিনি।
তিনি আশ্বাস দিয়ে বলেন
“জনগণ আমাকে ভোট দিলে আমি তাদের বিশ্বাসের মর্যাদা রক্ষা করব। ক্ষমতায় গেলে একটি টাকাও দুর্নীতি করব না, স্বজনপ্রীতি করব না এবং কোনো ক্ষমতার অপব্যবহার হবে নাএটাই আমার অঙ্গীকার।”
স্থানীয় বাসিন্দারা জানান, প্রফেসর মতিয়ার রহমান এলাকার একজন শান্ত-স্বভাবের শিক্ষিত ও পরিচ্ছন্ন চরিত্রের ব্যক্তি। অনেকে তার প্রতি আস্থা প্রকাশ করে আসন্ন নির্বাচনে তাকে সমর্থন জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT