1. admin@dainiksomoybela.com : Admin :
- দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

 

মোহাম্মদ খালেদুর রহমান
ঝিনাইদহ জেলা প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুর মডেল থানার মানবিক ওসি হিসেবে পরিচিত মো. কবির হোসেন মাতুব্বরকে বিদায় জানাতে আজ কান্নায় ভেঙে পড়েছে কোটচাঁদপুরের সাধারণ মানুষ। তিনি ১৫ অক্টোবর ২০২৪ সালে কোটচাঁদপুর মডেল থানায় দায়িত্ব গ্রহণ করেন। দেড় বছর দায়িত্ব পালনের পর ৮ ডিসেম্বর ২০২৫ তারিখে তার কর্মস্থল পরিবর্তন করে কুষ্টিয়া সদর থানায় বদলি করা হয়েছে।

দায়িত্ব পালনকালে ওসি কবির হোসেন মাতুব্বর মানবিকতা, সততা, ন্যায়নিষ্ঠা ও দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। তার গতিশীল নেতৃত্বে কোটচাঁদপুরে কোনো বড় ধরনের অপরাধ সংঘটিত হয়নি। থানায় বিচার বা সহযোগিতার উদ্দেশ্যে কেউ গেলে তিনি কাউকে ফিরিয়ে দেননি—এই আচরণই তাকে মানুষের কাছে একজন “মানবিক পুলিশ অফিসার” হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

স্থানীয়দের মতে—
“ওসি কবির মাতুব্বর অফিসার ছিলেন না, ছিলেন জনগণের অভিভাবক। পুলিশ মানেই জনগণের বন্ধু—এ সত্যকে তিনি বাস্তবে প্রমাণ করে দেখিয়েছেন।”

তার কর্মকালের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল সম্পূর্ণ নিরপেক্ষতা। বিএনপি, জামায়াত, আওয়ামী লীগ—যেই রাজনৈতিক দলের লোকই হোক, তিনি কাউকে আলাদা চোখে দেখেননি। ধনী-গরিবের ভেদাভেদ না করে সবাইকে সমান মর্যাদায় বিচার করতেন। অপরাধী যে-ই হোক, তার বিরুদ্ধে ন্যায়সঙ্গত ব্যবস্থা নেওয়াই ছিল তার অঙ্গীকার।

তার বিদায়ে কোটচাঁদপুরবাসীর চোখে আজ জল। সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে উঠেছে কৃতজ্ঞতা, স্মৃতিচারণ ও দোয়ার বার্তা।
সবাই বিশ্বাস করে, নতুন কর্মস্থল কুষ্টিয়া সদর থানাতেও তিনি একইভাবে সুনামের সঙ্গে কর্মরত থাকবেন।

কোটচাঁদপুরবাসীর পক্ষ থেকে ওসি কবির হোসেন মাতুব্বরের জন্য রইলো আন্তরিক দোয়া, শুভকামনা এবং অফুরন্ত ভালোবাসা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT