1. admin@dainiksomoybela.com : Admin :
বন খেকোদের থাবায় উজাড় হচ্ছে শ্রীপুরে বনবিভাগের সৃজিত বাঁশ বাগান - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

বন খেকোদের থাবায় উজাড় হচ্ছে শ্রীপুরে বনবিভাগের সৃজিত বাঁশ বাগান

  • প্রকাশিত: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ১৬১ বার পড়া হয়েছে

আশরাফুল আলম সরকার
বিশেষ প্রতিনিধি

বন খেকো দের থাবায় উজাড় হচ্ছে শ্রীপুরে বনবিভাগের সৃজিত বাঁশ বাগান
গাজীপুরের শ্রীপুর রেঞ্জের সাতখামাইর বিটের পোষাইদ গ্রাম থেকে বিশ একর বনভূমি থেকে অবৈধভাবে কেটে নেওয়া হচ্ছে সংরক্ষিত বন ও সৃজিত বাগানের বাঁশ। আর এতে সরকার রাজস্ব হারানোর পাশাপাশি উজাড় হচ্ছে বনের বাঁশ ও বনাঞ্চল।

খবর পেয়ে সাতখামাইরের বিট কর্মকর্তা ঘটনাস্থল থেকে মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে পৌনে দুইশত বাঁশ উদ্ধার করেছেন।

জানা যায়,শ্রীপুর রেঞ্জের সাতখামাইর বিটের পোষাইদ এলাকায় বনভূমিতে ২০১৩-১৪ অর্থবছরে তিন হেক্টর বা ৭ দশমিক ৪৭ একর বাঁশ বাগান করে বনবিভাগ। ২০১৪-১৫ অর্থবছরে ওই বাগানের পাশেই ফের ৫ হেক্টর বা ১২ দশমিক ৩৫ একর বাঁশ বাগান করে বনবিভাগ। দু’দফায় ১৯ দশমিক ৭৬ একর বনভূমিতে হয় সৃজিত বাঁশ বাগান। এসব বাগানে রোপণ করা হয়েছিল বরাক, মাহাল, রেঙ্গুন, ছিপ মলি ও মলি জাতের বাঁশ। নিয়োগ দেওয়া হয় উপকার ভোগী। গত ১২ বছরে ওই বন ভূমিতে জন্মেছে বিপুল পরিমাণ বাঁশ। পুরো বাগান এলাকায় বনের ভেতর আছে বিভিন্ন জাতের হাজার হাজার বাঁশ। পরিপক্ব বাঁশ বিক্রি করলে সরকারের রাজস্ব আয় হতো, উপকার ভোগীরাও পেতেন টাকা।

গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর শ্রীপুরে জেঁকে বসেছে বন খেকোরা। বনভূমি জবর দখল করেই তারা ক্ষান্ত হয়নি। তাদের সেন দৃষ্টি পড়ে বনের বাঁশের ওপর। সম্প্রতি সাতখামাইর বিটের বনাঞ্চলে বনবিভাগ মাইকিং করে জানান দেয় যে, বনের জমিতে বাড়ি ঘর নির্মাণ, বনের গাছ বাঁশ কাটা সম্পূর্ণ নিষেধ। যারা এ ধরনের অপরাধ করবে তাদের বিরুদ্ধে বন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সরজমিনে গিয়ে দেখা যায়, পোষাইদ এলাকার বরমী-জৈনাবাজর আঞ্চলিক সড়কের লাগুয়া গভীর গজারি বন। বনের ভেতর দিয়ে গেছে ইট সলিং রাস্তা। সে রাস্তা ধরে এগোলে সামনে মেঠো পথ। পথের পাশেই চোখে পড়ে বাঁশ বনের ক্ষত। রাস্তার পাশে পড়ে আছে বাশের কঞ্চি।

ওই পথ ধরে গিয়ে দেখা যায়, করিমের বাড়ির দু’পাশে বাঁশের স্তূপ। একই দৃশ্য পাশের মফিজুলের বাড়ির পাশেও। তারা বিক্রি বাঁশ কেটে রেখেছেন পাচার করার জন্য। শুধু কবির-মফিজুলই নয়, এর আগে আরও অনেকে ওই বনের বাঁশ অবৈধভাবে কেটে বিক্রি করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানান, বন বিভাগের মাইকিংয়ের পর থেকে বন খেকোরা বাঁশ বাগানে হামলে পড়েছে। প্রায় প্রতিনিয়ত কেটে নেওয়া হচ্ছে বাঁশ। কিছু অসাধু উপকার ভোগী ও একটি সংঘবদ্ধ চক্র বনের সম্পদ লুটপাট করছে। বন থেকে কেটে নিচ্ছে শতশত বাঁশ। এর সঙ্গে জড়িতরা প্রকাশ্যে হুমকি-ধামকি দিয়ে থাকেন। তারা বলেন, বনের লোকেরাও তাদের কিছু করতে পারবে না। বরং তারা দাঁড়িয়ে থেকে গাড়িতে বাঁশ তুলে দেবে।

স্থানীয়রা আরও বলেন, এভাবে বনের বাঁশ লুটপাট এর আগে কখনো দেখিনি। একটি সংঘবদ্ধ চক্র রাতারাতি বন থেকে মূল্যবান বাঁশ কেটে বিক্রি করে টাকা হাতিয়ে নিচ্ছে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT