1. admin@dainiksomoybela.com : Admin :
অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদ যশোর নজরুল পাঠ চক্র নিয়ে সাহিত্য প্রতিষ্ঠান নেতৃবৃন্দের সাথে মতবিনিময় - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক

অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদ যশোর নজরুল পাঠ চক্র নিয়ে সাহিত্য প্রতিষ্ঠান নেতৃবৃন্দের সাথে মতবিনিময়

  • প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে

মোঃ আবু সাইদ শওকত আলী,
বিশেষ প্রতিনিধি
নজরুল চর্চা ও অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদ যশোরের নজরুল পাঠ চক্র নিয়ে যশোরের সাহিত্য প্রতিষ্ঠান নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা ২৪ অক্টোবর বিকেলে যশোর ইন্সটিটিউটের বি সরকার মেমোরিয়াল হলের দ্বিতীয় প্রতিষ্ঠানের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ বলেন নজরুল চেতনার ঐতিহ্যবাহী সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদ যশোরের নজরুল পাঠ চক্র আয়োজনের উদ্যোগ সময় উপযোগি একটি সিদ্ধান্ত । কবি কাজী নজরুল ইসলামের অগ্নিঝরা লেখায় বৃটিশ ঔপনিবেশিক শক্তি ও তাদের দোসররা কেঁপে উঠেছিল। আতংকে কেঁপে উঠেছিল বৃটিশরাজের তখতে-তাউস। সকল ধর্ম বর্ণ নির্বিশেষে মিলে মিশে একাকার হয়ে গেছে তার ক্ষুরধার লেখনীতে। কাজী নজরুল ইসলাম ঠ সকল অনাচারের বিরুদ্ধে সব সময়ই বিরাজমান। নজরুল চেতনাকে দেশ জাতি তথা বিশ্বময় ছড়িয়ে দিতে “অগ্নিবীণা” কাজ শুরু করেছে। নজরুল চেতনাকে আরো ছড়িয়ে দিতে বেশি বেশি নজরুল চর্চা করতে হবে। আর সে জন্য নজরুলের সব ধরণে রচনা অগ্নিবীণা পাঠ চক্রের বইয়ের ভান্ডারে থাকতে হবে। বিশেষ করে নজরুলের শিশু কাল, কৈশোর, বিদ্রোহি জীবন, রাজনৈতিক জীবন, নজরুলের ব্যক্তি জীবন, গান নাটকসহ সব ধরনের বই যেমন রাখতে হবে, পাশাপাশি অন্য সর কবি ও লেখকের বই সংযুক্ত করা যেতে পারে পাঠ চক্রের ঝুলিতে । তাহলে যশোর সাহিত্য ও সংস্কৃতিক প্রেমি মানুষ নজরুল পড়ে সমৃদ্ধ হতে পারবেন।
মতবিনিময় সভায় অগ্নিবীণা যশোরের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ডক্টর মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলমের সঞ্চালনায় বক্তব্য দেন দ্যোতনা সাহিত্য পরিষদের সভাপতি বিশিষ্ট কবি ও গবেষক অধ্যক্ষ ডক্টর শাহনাজ পারভীন, অগ্নিবীণার উপদেষ্টা যশোর শিক্ষাবোর্ডের সাবেক উপ সচিব আব্দুল খালেক, আইইবি যশোর কেন্দ্রের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, অগ্নিবীণা সাহিত্য বিভাগের আহবায়ক কবি ও গবেষক পদ্মনাভ অধিকারী, সদস্যসচিব প্রফেসর শেখ মাফিজুল ইসলাম, কিংশুক সংগীত শিক্ষা কেন্দ্রের সাধারণ সম্পাদক আনোয়ারুল করিম সোহেল, পথিক সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক শেখ শাহরিয়ার সোহেল, মুক্তেশ্বরী সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক গাজী শহিদুল ইসলাম, বৃষ্টি বন্ধন শার্শার সাধারণ সম্পাদক কবি বকুল হক, বিশিষ্ট কবি অ্যাডভোকেট জিএম মুছা, দ্যোতনা সাহিত্য পরিষদের যুগ্ম সম্পাদক উপন্যাসিক এমএনএস তুর্কী, বিদ্রোহি সাহিত্য পরিষদের নেতা কবি কাজী রকিবুল ইসলাম প্রমুখ। অগ্নিবীণার নজরুল পাঠ চক্র নিয়ে ভাবনা ও কর্মপরিকল্পনা উপস্থাপন করেন অগ্নিবীণার অর্থ সম্পাদক নূরে জাকিয়া সুলতানা মিম। এর আগে অগ্নিবীণার মাসিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়। সাহিত্য বিভাগের আহবায়ক কবি পদ্মনাভ অধিকারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সংসদের সভাপতি ডক্টর প্রফেসর মুস্তাফিজুর রহমান। কবিতা পাঠ করেন ডক্টর শাহনাজ পারভীন, শেখ মাফিজুল ইসলাম, জিএম মুছা, কবি বকুল হক, আমিনুল ইসলাম লাভলু, রবিউল ইসলাম, রোমেল আহমেদ, কুতুব উদ্দিন বিশ্বাস, শেখ শাহরিয়াল সোহেল, এমএনএস তুর্কী, মোহাম্মদ মনিরুল ইসলাম, শরীফ হোসেন বেলাল, শরীফ হোসেন দীমান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT