1. admin@dainiksomoybela.com : Admin :
অফিসে কর্মকর্তা নেই, চলছে দুর্নীতির রাজত্ব: বিএডিসি কিশোরগঞ্জে অচলাবস্থা - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক

অফিসে কর্মকর্তা নেই, চলছে দুর্নীতির রাজত্ব: বিএডিসি কিশোরগঞ্জে অচলাবস্থা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে

মোঃ আল আমিন
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জ, ২৩ অক্টোবর ২০২৫:
দীর্ঘদিনের পুরাতন সরকারি প্রতিষ্ঠান বিএডিসি (বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন) সেচ কার্যালয় কিশোরগঞ্জ এখন দুর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারীদের আখড়ায় পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। কর্মকর্তারা অফিসে না এসে ঘরে বসেই বেতন তুলছেন, আর সাধারণ গ্রাহকরা চরম হয়রানির শিকার হচ্ছেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১১টা ৪৫ মিনিটে বিএডিসি কিশোরগঞ্জ কার্যালয়ে গিয়ে দেখা যায়—একজন সিকিউরিটি গার্ড ছাড়া অফিসে কোনো কর্মকর্তা বা কর্মচারীর উপস্থিতি নেই।

তথ্য অনুযায়ী, একই দপ্তরে তিনটি কার্যালয় রয়েছে—তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী এবং সহকারী প্রকৌশলীর কার্যালয়। তত্ত্বাবধায়ক প্রকৌশলী পংকজ কর্মকার নিয়মিত অফিসে না এসে অন্যত্র অবস্থান করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সহকারী ক্যাশিয়ার মোঃ মোফাজ্জল হোসেনসহ অন্যান্য কর্মচারীর উপস্থিতিও পাওয়া যায়নি।

গণমাধ্যমকর্মীরা উপস্থিত হওয়ার পর দু-একজন কর্মচারী অফিসে এলেও তাদের হাজিরা খাতায় দীর্ঘদিন ধরে কোনো স্বাক্ষর নেই। সহকারী প্রকৌশলী শাহ কিবরিয়া মাহবুব তন্ময় বদলি হওয়া সত্ত্বেও কিশোরগঞ্জের দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে। অপর সহকারী প্রকৌশলী শাওন মালাকারও অন্যত্র অবস্থান করছেন।

এ সময় দপ্তরের সামনে সেচযন্ত্রের লাইসেন্সের আবেদন নিয়ে অপেক্ষমাণ কয়েকজন গ্রাহককে দেখা যায়। তাদের মধ্যে মোঃ জিয়াউর রহমান নামে এক আবেদনকারী বলেন,

স্থানীয় এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী পংকজ কর্মকার মাসে দুই-তিন দিনের বেশি অফিসে থাকেন না। নেত্রকোনার দায়িত্বপ্রাপ্ত হয়েও তিনি বেশিরভাগ সময় কিশোরগঞ্জ থেকেই দুই জেলার কাজ পরিচালনা করেন।

অভিযোগ রয়েছে, আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োজিত অফিস সহায়ক সাইফুল ইসলামের মাধ্যমে তিনি সব অনিয়মের কাজ সম্পন্ন করেন। এতটাই ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে যে, প্রকৌশলী পংকজ কর্মকার যেখানেই বদলি হন, সাইফুলকেও সঙ্গে নিয়ে যান। ফরিদপুরে কর্মরত থাকা অবস্থায়ও একই কৌশলে দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে।

এছাড়া নিয়ম বহির্ভূতভাবে বিনা ভাড়ায় সরকারি কোয়ার্টার বরাদ্দ দেওয়ার অভিযোগও উঠেছে। তত্ত্বাবধায়ক প্রকৌশলী নিজ দায়িত্বে অনাগ্রহী হয়ে ঢাকায় সময় কাটান, নতুন ১৭০ কোটি টাকার প্রকল্পের পিডি হওয়ার আশায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশীর্বাদ প্রার্থনায় ব্যস্ত থাকেন বলেও অভিযোগ রয়েছে।

গণমাধ্যমকর্মীরা মুঠোফোনে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর সঙ্গে যোগাযোগ করলে তিনি রবিবার চা খাওয়ার দাওয়াত দিয়ে পরে বক্তব্য দেওয়ার আশ্বাস দেন।

জনস্বার্থে এই দপ্তরের দুর্নীতি, গ্রাহক হয়রানি, দায়িত্বে অবহেলা ও প্রশাসনিক অচলাবস্থা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংশ্লিষ্ট মহল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT