1. admin@dainiksomoybela.com : Admin :
ঝিনাইদহে “ডোঙ্গা বাইচ” প্রতিযোগিতা অনুষ্ঠিত - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

ঝিনাইদহে “ডোঙ্গা বাইচ” প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

মোঃ আবু সাইদ শওকত আলী,
বিশেষ প্রতিনিধিঃ
“নদী বাঁচলে, বাঁচবে দেশ, সোনার এই বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে দূরপাল্লার “ডোঙ্গা বাইচ” প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ অক্টোবর) সকালে সিও সংস্থার আয়োজনে এবং জেলা এনজিও সমন্বয় পরিষদের সহযোগিতায় দূরপাল্লার ডোঙ্গা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলার পারমথুরাপুর নতুন ব্রীজ থেকে শুরু হয়ে ধোপাঘাটা পুরাতন ব্রীজ পর্যন্ত দীর্ঘ ৮ কিলোমিটার এই প্রতিযোগিতা প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট এম. এ. মজিদ। প্রতিযোগিতায় ৩৫ জন অংশ গ্রহনের মধ্যে ২ ঘন্টা ব্যাপী চলা প্রতিযোগিতায় প্রথম, ২য় ও তৃতীয় বিজয়ীদের মধ্যে আকর্ষণীয় পুরস্কারের  ব্যবস্তা ছিল। প্রতিযোগিতা শেষে এক সমাপনী আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও জেলা বিএনপি’র সভাপতি  অ্যাডভোকেট এম. এ. মজিদ। সভাপতিত্ব করেন সিও সংস্থার নির্বাহী পরিচালক শামসুল আলম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়ানুরাগী, ক্রীড়া সংগঠক ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক  জাহিদুজ্জামান মনা, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ’র সভাপতি মোয়াজ্জেম হোসেন, জেলা বিএনপি’র সহ-সভাপতি ও জেলা দোকান মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা, জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক, সমাজসেবক ও ক্রীড়া সংগঠক, আহসান হাবিব রনক, কাঞ্চন নগর স্কুল এন্ড কলেজের সভাপতি এম আকতার মুকুল, অংকুর নাট্য একাডেমি সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ সুইমিং ক্লাবের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস। অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন জেলা বিএনপি’র সহ-সভাপতি ও জেলা দোকান মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এই ধরনের আয়োজন সমাজে ইতিবাচক বার্তা দেয়, সারাদেশে জানান দেওয়া দরকার এ ধরণের আয়োজন করার। আলোচনা শেষে অংশ গ্রহণ কারি ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আয়োজক কমিটি। এই সফল আয়োজনের জন্য ধন্যবাদ ও শুভেচ্ছা জানানো সিও সংস্থাকে।
এই অনুষ্ঠানটি সফল করতে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন সিও সংস্থার উপ-পরিচালক তোফাজ্জেল হোসেন, ওহিদুজ্জামান সহ সিও সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ, ক্রীড়া ব্যাক্তিত্ব  জয়নাল আবেদিন, সাংবাদিক সাজ্জাদ আহমেদ, মীর আব্দুল মান্নান খসরুজ্জামান বাবু, তরিকুল ইসলাম দিদার  প্রমূখ । নদীর দুই পাড়ের হাজার-হাজার মানুষ “ডোঙ্গা বাইচ” প্রতিযোগিতা উপভোগ করেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT