1. admin@dainiksomoybela.com : Admin :
নড়াইলে ৪৮ ঘণ্টার মধ্যে গলাকেটে চাঞ্চল্যকর আকবার ফকির হত্যা মামলার রহস্য উন্মোচন এবং গ্রেফতার ০১ - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
স্পীকারের সাথে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ অনুষ্ঠিত নড়াইলের নদীভাঙন রোধে ব্যবসায়ী ও এলাকাবাসীর মানববন্ধন কবিতা ও সাংবাদিকতায় উজ্জ্বল সম্ভাবনা মোঃ আবু সাইদ শওকত আলীর শতাধিক কবিতা প্রকাশিত। জাতীয় কবি ও সাহিত্য সংসদের নতুন কমিটিতে সহ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ

নড়াইলে ৪৮ ঘণ্টার মধ্যে গলাকেটে চাঞ্চল্যকর আকবার ফকির হত্যা মামলার রহস্য উন্মোচন এবং গ্রেফতার ০১

  • প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে

 

খন্দকার ছদরুজ্জামান,
নড়াইল জেলা প্রতিনিধি ;

[29 September 2025]
গত ২৬/০৯/২০২৫ তারিখ অনুমান সকাল ০৬.৪৫ ঘটিকার সময় নড়াইল জেলার সদর থানাধীন বুড়িখালী সাকিনস্থ জনৈক আজিজুল মৃধা এর বাড়ীর দক্ষিণ পার্শ্বে বাঁশবাগানের ভিতর তালবাগান নামক স্থানে ভিকটিম মৃত আকবার ফকির (৬০), পিতা-মৃত মোমিন উদ্দিন ফকির, সাং-সড়াতলা এর গলাকাটা ও পুরুষাঙ্গ বিচ্ছিন্ন করা মৃতদেহ এলাকাবাসী দেখতে পেয়ে পুলিশকে সংবাদ দিলে সকাল ০৭.০০ ঘটিকায় পুলিশ ঘটনাস্থলে পৌছায়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ উল্লেখিত লাশের সুরতহাল রির্পোট প্রস্তুত সহ অন্যান্য পুলিশ কার্যক্রম সম্পন্ন করে ভিকটিমের মৃত দেহ পোষ্ট মার্টেম করার জন্য নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করে।

উক্ত হত্যাকান্ডের ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের পুত্র মোঃ নাজির ফকির বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে নড়াইল সদর থানায় মামলা দায়ের করেন। যার মামলা নং-২৮, তারিখ-২৭/০৯/২০২৫ খ্রিঃ, ধারা-৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০ রুজু হয়। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ রবিউল ইসলাম মহোদয়ের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখাসহ জেলা পুলিশের একাধিক টিম উক্ত হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতারের জন্য নিরলস ভাবে কাজ করতে থাকে। যার প্রেক্ষিতে পুলিশি কলাকৌশল প্রয়োগের মাধ্যমে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮/০৯/২০২৫ তারিখ রাত্র ১১.৩০ ঘটিকার সময় নড়াইল জেলার লোহাগড়া থানাধীন মশাঘুনি সাকিনস্থ ব্রাক অফিসের সামনের নড়াইল টু লোহাগড়াগামী মহাসড়কের উপর হতে ঘটনার সাথে জড়িত বাবু সরদার (৫৯), পিতা-মৃত মোসলেম সরদার, সাং-সড়াতলা, থানা ও জেলা-নড়াইলকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত অভিযুক্ত প্রাথমিক জিজ্ঞাসাবাদে, সে ভিকটিম আকবার ফকিরকে জবাই করে হত্য করেছে বলে স্বীকার করে। পূর্বশত্রুতার জেরে সে ঘটনার ১০/১২ দিন পূর্ব থেকেই ভিকটিম মৃত আকবার ফকিরকে হত্যার পরিকল্পনা করে বলে জানায়। পরিকল্পনা অনুযায়ী সে ০১টি চাকু ক্রয় করে এবং স্থানীয় বাজারের ফার্মেসী থেকে এলার্জির ঔষধ ক্রয় করে। গ্রেফতারকৃত অভিযুক্ত জানায়, সে ঘটনার দিন সু-কৌশলে ভিকটিম আকবার ফকিরকে উক্ত ঘটনাস্থল নিয়ে গিয়ে পূর্বেই তার কাছে প্রস্তুত থাকা কোমল পানীয় (স্পীড) এর সাথে তার ক্রয় করে রাখা (২০টি) এলার্জির ট্যাবলেট মিশিয়ে ভিকটিমকে পান করায়।

ভিকটিম উক্ত কোমল পানীয় পান করার পর অচেতন হয়ে পড়লে ভিকটিমের কাছে থাকা গামছা টুকরো টুকরো করে ভিকটিম এর হাত ও পা গাছের সাথে বেঁধে ফেলে অভিযুক্ত বাবু সরদার এর কাছে থাকা চাকু দ্বারা ভিকটিমকে গলাকেটে হত্যা করে এবং ভিকটিমের অন্ডকোষ সহ পুরুষাঙ্গ কেটে ঘটনাস্থল সংলগ্ন পার্শ্ববর্তী ডোবার পানিতে ফেলে দেয়। অভিযুক্ত বাবু সরদার জমিজমা সংক্রান্ত বিরোধ, দীর্ঘদিন যাবত তার (অভিযুক্তের) স্ত্রীকে শারিরিক নির্যাতন, অভিযুক্তের শ্বাশুড়িকে (অভিযুক্তের বাড়িতে বেড়াতে এসে রাতে ভিকটিমের বাড়িতে ঘুমাতে গেলে) ধর্ষন চেষ্টা এবং অভিযুক্তের কন্যা ও পুত্রবধুর প্রতি ভিকটিমের কু-নজর ইত্যাদির কারনে ভিকটিম আকবার ফকিরকে হত্যা করে এবং সে একাই উক্ত হত্যাকান্ড ঘটিয়েছে মর্মে স্বীকার করে।

অভিযুক্তকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে স্বেচ্ছায় ঘটনার বর্ণনা দিয়ে ফৌজদারী কার্যবিধি আইনের ১৬৪ ধারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT