1. admin@dainiksomoybela.com : Admin :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তুরাগে বিএনপির পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উপহার বিতরণ - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তুরাগে বিএনপির পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উপহার বিতরণ

  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯৩ বার পড়া হয়েছে

 

মোঃ শাহজালাল সুমন,তুরাগ-ঢাকা
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে রাজধানীর তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক চাঁন মিয়া বেপারীর উদ্যোগে ৫৩ নং ওয়ার্ডের রানাভোলা কাউন্সিলর কার্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামান। আয়োজক চাঁন মিয়া বেপারীর সভাপতিত্বে এবং তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রিপন হাসান খন্দকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন তুরাগ থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুন অর রশিদ খোকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে হাজী মোস্তফা জামান বলেন, “হিন্দু-মুসলমান আমরা সবাই এই দেশের মানুষ। আমাদের পারস্পরিক সম্পর্ক যেন আরও সুন্দর হয়, সেটিই আমাদের মূল চাওয়া-পাওয়া। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশেই আজকের এই আয়োজন। বিএনপির পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের জন্য এ উপহার সামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, “ইসলাম ধর্মেও বলা আছে— সব ধর্মের মানুষের সাথে সুসম্পর্ক রেখে সমাজে বসবাস করতে হবে। আমরা চাই সমঅধিকার ও সৌহার্দ্যের ভিত্তিতে সবাই মিলে একসাথে চলতে। এক টেবিলে বসে চা খেতে, সুখ-দুঃখ ভাগাভাগি করতে, একসাথে দেশকে এগিয়ে নিতে পারি। এভাবেই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। এ সময় তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে আয়োজক চান মিয়া বেপারীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন সোহাগ রাজা, আলহাজ্ব আবু তাহের খান আবুল, বিপ্লব হোসেন, আলি আহমেদ, রফিক মোল্লা, সাঈদ হাসান সাগর, তুরাগ থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল, ৫৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল রানা, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ সরকারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া স্থানীয় সনাতন ধর্মাবলম্বী সাধারণ মানুষও উপস্থিত হয়ে উপহার সামগ্রী গ্রহণ করেন এবং তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক চাঁন মিয়া বেপারীর এই উদ্যোগকে স্বাগত জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT