1. admin@dainiksomoybela.com : Admin :
দেবীগঞ্জে অবৈধ কার্যক্রমে নজরদারি: ৭ দিনের আল্টিমেটাম ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিকদের - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

দেবীগঞ্জে অবৈধ কার্যক্রমে নজরদারি: ৭ দিনের আল্টিমেটাম ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিকদের

  • প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ২২৮ বার পড়া হয়েছে

 

লালন সরকার, দেবীগঞ্জ

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে দীর্ঘদিন ধরে চলমান অনিয়ম ও অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসন কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে।

রবিবার (৩ আগস্ট) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন ধর এর কার্যালয়ে আয়োজিত এক জরুরি বৈঠকে মালিকদের যাবতীয় কাগজপত্র ও অনিয়ম সংশোধনের জন্য ৭ দিনের আল্টিমেটাম দেওয়া হয়েছে।

বৈঠকে উল্লেখ করা হয় যে,”অনেক ক্লিনিকে ‘বিশেষজ্ঞ ডাক্তার’ পরিচয়ে বিভ্রান্তিকরভাবে এফসিপিএস পার্ট-১/২/৩/৪ উল্লেখ করে ব্যানার টাঙানো হয়েছে।
দেবীগঞ্জ সরকারি হাসপাতাল থেকে দালালের মাধ্যমে রোগীকে বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে পাঠানো হচ্ছে—এমন অভিযোগ পাওয়া গেছে।

সংশোধনী প্রক্রিয়াকে দ্রুত করার জন্য প্রতিটি মালিকের কাছ থেকে লিখিত অঙ্গীকারনামা নেওয়া হয়েছে। হিউম্যান ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উপজেলা প্রতিনিধি রতন কুমার রায় সকল প্রতিষ্ঠানের পক্ষে অঙ্গীকারনামা জমা দেন। তবে তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও মন্তব্য পাওয়া যায়নি।

ডা. সুমন ধর বলেন, “আমরা সাত দিনের সময় দিয়েছি। এর মধ্যে কাগজপত্র ঠিকঠাক করা এবং অনিয়ম বন্ধ করতে হবে। যদি তা না হয়, আমরা অভিযান চালাবো এবং তখন কাউকে কোনো সুযোগ দেওয়া হবে না।” তিনি আরও জানান যে বিষয়টি ইতোমধ্যে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পঞ্চগড় জেলা সিভিল সার্জনকে অবহিত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT