1. admin@dainiksomoybela.com : Admin :
কিশোরগঞ্জ পৌর শহরে গভীর গর্তে ভরা মহাসড়ক,যাত্রীদের জনদুর্ভোগ নাভিশ্বাস!! - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

কিশোরগঞ্জ পৌর শহরে গভীর গর্তে ভরা মহাসড়ক,যাত্রীদের জনদুর্ভোগ নাভিশ্বাস!!

  • প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সতাল থেকে পূর্ব তারাপাশা পর্যন্ত সড়কটি এখন জনদুর্ভোগের প্রতীক। বছরের পর বছর সংস্কারবিহীন পড়ে থাকা সড়কটি বর্তমানে অসংখ্য গর্ত আর খানাখন্দে ভরে গেছে। কোথাও হাঁটাও মুশকিল, কোথাও গর্তে অটোরিকশা হোঁচট খাচ্ছে, আবার কোথাও জমে থাকা পানিতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।
বিশেষ করে আলী হোসেনের দোকান থেকে শুরু করে পূর্ব তারাপাশার আলী ভরা মোড় পর্যন্ত রাস্তার পরিস্থিতি ভয়াবহ। রাস্তার মাঝখানে বড় বড় গর্ত—যার মধ্যে সামান্য বৃষ্টিতেই জমে থাকে পানি। পথচারী, শিক্ষার্থী কিংবা যানবাহনের চালক— কেউই নিরাপদ নন এই পথে চলতে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন,

> “এত বছর ধরে রাস্তায় কোনো উন্নয়ন হয়নি। সামান্য বৃষ্টিতে পানি জমে যায়। এলাকার মানুষ ঘর থেকে বের হতেও ভয় পায়।”
এই রাস্তায় নেই কোনো কার্যকর ড্রেনেজ ব্যবস্থা, ফলে বর্ষাকালে জলাবদ্ধতা লেগেই থাকে। অপরদিকে শুকনো মৌসুমে বাতাসে উড়ে বেড়ায় ধুলোর ঝড়, যা শিশু ও বৃদ্ধদের জন্য সৃষ্টি করে স্বাস্থ্যঝুঁকি।

সড়কের দুরবস্থার কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছে শিক্ষার্থীরা। অনেকেই বিদ্যালয়ে যেতে পারছে না ঠিকভাবে। চালকরা বাধ্য হয়ে বিকল্প পথ খুঁজছেন, যদিও তা সময় ও খরচ— দুই দিক দিয়েই অস্বস্তিকর।

এ বিষয়ে কিশোরগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ-রফিকুল ইসলাম বলেন,

> “সড়কের কার্পেটিংয়ের কাজ আগামী সেপ্টেম্বর মাসে শুরু হবে। ইতোমধ্যে জরুরি ভিত্তিতে যেসব স্থানে বড় গর্ত রয়েছে, সেগুলো ভরাটের প্রস্তুতি নেওয়া হয়েছে।”
তবে এলাকাবাসীর প্রশ্ন, “এই আশ্বাস কি শুধুই কথার কথা?”
তাদের দাবি—আর সময়ক্ষেপণ নয়, দ্রুত স্থায়ী সমাধান হোক, যাতে চলাচলের উপযোগী হয়ে ওঠে সড়কটি এবং জনদুর্ভোগের অবসান ঘটে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT