1. admin@dainiksomoybela.com : Admin :
শ্রীপুরে পৌর কর বৃদ্ধির প্রতিবাদে স্মারকলিপি, নাগরিকদের পুনর্বিবেচনার দাবি - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক

শ্রীপুরে পৌর কর বৃদ্ধির প্রতিবাদে স্মারকলিপি, নাগরিকদের পুনর্বিবেচনার দাবি

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

আশরাফুল আলম সরকার

বিশেষ প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরে হোল্ডিং ট্যাক্সসহ বিভিন্ন কর বৃদ্ধি সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছেন এলাকাবাসী। এই সিদ্ধান্ত “অমানবিক ও অযৌক্তিক” আখ্যায়িত করে মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে তারা পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি স্মারকলিপি প্রদান করেছেন।

স্মারকলিপিতে অভিযোগ করা হয়, বাজেট ঘোষণার সময় কর বৃদ্ধি না করার প্রতিশ্রুতি দেওয়া হলেও হঠাৎ করেই হোল্ডিং ট্যাক্স কয়েকগুণ বাড়িয়ে বাসিন্দাদের কাছে নোটিশ পাঠানো হয়েছে। নাগরিকদের দাবি, শ্রীপুর পৌরসভার অনেক এলাকায় এখনো টিনশেড ঘর ও অপর্যাপ্ত নাগরিক অসুবিধা রয়েছে। সেসব স্থানে কর বাড়ানো অনভিপ্রেত ও জনদুর্ভোগ সৃষ্টি করছে।

এছাড়া পৌরসভার সেবার মান পর্যাপ্ত নয় উল্লেখ করে ৩% আবর্জনা কর এবং ২% সড়কবাতি করকেও অযৌক্তিক বলা হয়েছে স্মারকলিপিতে। নাগরিকরা এসব অতিরিক্ত কর অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।

স্মারকলিপিতে স্বাক্ষর করেন সেলিম মোল্লা, রানা মাসুদ, রওশন হাসান রুবেল, খোরশেদ আলম, এমদাদুল হক, এমএম ফারুক ও আব্দুস সালাম রানা প্রমুখ।

নাগরিক প্রতিনিধিরা অবিলম্বে কর নীতিমালার পুনর্বিবেচনা করে জনবান্ধব সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান এবং সকলের জন্য গ্রহণযোগ্য সমাধানের প্রত্যাশা ব্যক্ত করেন। কৃষকদলের শ্রীপুর পৌর সদস্য সচিব  রাহাত হাসান জুয়েল বলেন শ্রীপুর পৌরসভায় এখনো অনেক মানুষ দিন এনে দিন খায় এই মেহনতি মানুষের দিকে দৃষ্টি রাখতে বলেন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT