1. admin@dainiksomoybela.com : Admin :
৪০ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল উপহার পেলে ৩ শিশু - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

৪০ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল উপহার পেলে ৩ শিশু

  • প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

 

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে টানা ৪০ দিন মসজিদে এসে জামাতে নামাজ আদায়কারী কিশোরদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

শনিবার ১৯ জুলাই উপজেলার গোসিংগা ইউনিয়নের হায়াৎখার চালা উত্তর পাড়া জামে মসজিদে টানা ৪০ দিন জামাতে নামাজ আদায়কারী ৩ জন কিশোরকে বাইসাইকেল পরস্কার প্রদান করা হয় এবং বাকিদের গিফট বক্স উপহার দেওয়া হয়।

যেখানে শিশু-কিশোরদের নামাজের প্রতি আগ্রহী করতে সাইকেল পুরস্কার দেওয়া হয়েছে। এই ধরনের উদ্যোগ তরুণদের মধ্যে ধর্মীয় অনুশাসন পালনে উৎসাহিত করে এবং সমাজের তরুণ সমাজকে মাদক সহ অন্যান্য খারাপ কাজ থেকে দূরে রাখতে সহায়তা করে। প্রকৌশলী ইউসুফ আলী প্রধানের ব্যতিক্রম এই উদ্যোগকে স্বাগতম জানিয়েছেন এলাকাবাসী।

বাইসাইকেল বিতরনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হেড অফ ইঞ্জিনিয়ারিং স্পেসজিরো লিঃ প্রকৌশলী ইউসুফ আলী প্রধান, বীর মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী প্রধান, গাজীপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূইয়া, হাজী আব্দুল কাদের প্রধান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দিন, বাবুল আহম্মেদ, আবুল বরকত, শাহজাহান কাজী, আতিক প্রধান, আমিনুল ইসলাম ফরিদ সহ স্থানিয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

আশরাফুল আলম সরকার
বিশেষ প্রতিনিধি
১৯/০৭/২০২৫ ইং

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT