1. admin@dainiksomoybela.com : Admin :
গাজীপুরে কেন্দ্র সচিবের দ্বায়িত্বে অবহেলার কারণে শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে ব্যাবহারিক নম্বর না দেয়ায় ৭৩ শিক্ষার্থী অকৃতকার্য- দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

গাজীপুরে কেন্দ্র সচিবের দ্বায়িত্বে অবহেলার কারণে শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে ব্যাবহারিক নম্বর না দেয়ায় ৭৩ শিক্ষার্থী অকৃতকার্য-

  • প্রকাশিত: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

 

শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি.
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরীক্ষায় ব্যবহারিক পরীক্ষার নম্বর বোর্ডে জমা না দেয়ায় ৭৩ পরীক্ষার্থী অকৃতকার্য হবার অভিযোগ পাওয়া গেছে। ঘটনা ঘটেছে শ্রীপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে। পাঁচটি স্কুলের ৭৩ জন পরীক্ষার্থী এ্যাপারেল ম্যাসুফেকচারিং বেসিক-২। ২০২৫ সালের এসএসসি পরীক্ষার কারিগরি  বোর্ডের ভোকেশনাল শাখার পরীক্ষা শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়। পরীক্ষায়  এ্যাপারেল ম্যাসুফেকচারিং বেসিক-২ বিষয়ে ৭৩ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়।
এদের মধ্যে শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ২৪ জন,  জৈনাবাজার আদর্শ কারিগরি  ১০জন,পেলাইদ আদর্শ বিদ্যালয়ের ২০ জন,তেলিহাটি উচ্চবিদ্যালয়ের ১২জন, শ্রীপুর কারিগরি স্কুলের ৭ জন। আজ স্কাল থেকে পরীক্ষার্থীরা শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে অবস্থান করছে।
পরীক্ষার্থীরা অভিযোগ করে বলেন, আমরা সকলে ভালো পরীক্ষা দিয়েছি। গত দশ জুলাই পরীক্ষার ফল প্রকাশের পর দেখি আমাদের সকল বিষয়ে ভালো রেজাল্ট হয়েছে।
এক মাত্র এ্যাপারেল ম্যাসুফেকচারিং বেসিক-২ বিষয়ে অকৃতকার্য হয়েছি। এবিষয়ে লিখিত পরীক্ষা হয় ৬০ নম্বরের। ব্যবহারিক পরীক্ষার নম্বর ৪০। আমরা সকলে লিখিত পরীক্ষায় ভালো নম্বর পেয়েছি। ব্যবহারিক পরীক্ষার নম্বরের জন্য আমরা অকৃতকার্য হয়েছি। ব্যবহারিক পরীক্ষার জন্য অতিরিক্ত টাকা চাওয়া হয়। আমরা টাকা না দেয়ায় ওই বিষয়ের ব্যবহারিক পরীক্ষার নম্বর বোর্ডে জমা দেননি।
পরীক্ষার্থী দের মধ্যে তানজিল,তামান্না,অনি ও সুমনা সহ পরীক্ষার্থীরা অভিযোগ করে বলে, আমরা সঠিক ভাবে পরীক্ষা দিয়েছি। রেজাল্ট হবার পর দেখি আমরা ফেল।
পরীক্ষার কেন্দ্র  সচিবের দায়ীত্ব অবহেলার কারণে মাদের ফল বিপর্যয় হয়েছে। আমরা এর প্রতিকার চাই।
নাম প্রকাশ না করে এক পরীক্ষার্থী মা অভিযোগ করে বলেন, আমার মেয়ে ফেল করার কারণে ঘরে দরজাবন্ধ করে আত্ন হত্যার চেষ্টা করেছে। এখন মেয়েকে নিয়ে টেনশনে আছি। পরীক্ষার্থী ও অভিবাক গন বলেন, ফল ট্রকাশের পর থেকে আমরা কেন্দ্র সজিবের সজথে যোগাযোগ করে ও  কোন প্রতিকার পাইনি।
পেলাইদ আদর্শ কারিগরি সুপারেন্টেনডেন্ট মো. কামরুল হাসান জানান, পরীক্ষার ফল প্রকাশের পর রেজাল্ট দেখে হতবাক। আমার স্কুলের ২০ জন পরীক্ষার্থী ফেল করেছে। খোঁজ নিয়ে জানতে পাই তাদের ব্যবহারিক পরীক্ষার নম্বর জমা না দেয়ায় এমনটি ঘটেছে।
কেন্দ্র সচিব শাহানাজ পারভীন টাকা দাবীর অভিযোগ অস্বীকার করে বলেন, পরীক্ষার্থীদের কাছে কোন টাকা চাওয়া হয়নি। ব্যবহারিক নম্বর পাঠানো হয়েছে। সার্ভার সমস্যার কারণে হয়তো নম্বর জমা হয়নি। আমরা বোর্ডে যোগাযোগ করেছি। বিষয়টি সমাধান হতে পাড়ে।
উপাজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম জানান, বিষয়টি জানার পর বোর্ডে লোক পাঠানো হয়েছে। খোঁজ নিয়ে দেখছি  দায়ীত্বে কোন অবহেলা আছে কিনা। যদি থাকে তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT