1. admin@dainiksomoybela.com : Admin :
আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মায়ের ইন্তেকাল জানাজা আজ গুলশান আজাদ মসজিদে - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মায়ের ইন্তেকাল জানাজা আজ গুলশান আজাদ মসজিদে

  • প্রকাশিত: রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৪৩ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধি

আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মমতাময়ী মা, বিশিষ্ট শিক্ষাবিদ ও দৈনিক আমার দেশ পাবলিকেশন্স-এর ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা মাহমুদা বেগম আজ রোববার (৬ জুলাই) ভোর সোয়া পাঁচটায় রাজধানীর মগবাজার ইনসাফ বারাকাহ কিডনি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।

তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি একমাত্র পুত্র মাহমুদুর রহমান, পুত্রবধূ ফিরোজা মাহমুদ, ছোট বোন মনিরা মাহমুদসহ অসংখ্য ছাত্র-ছাত্রী ও গুণগ্রাহী রেখে গেছেন।

অধ্যাপিকা মাহমুদা বেগম কর্মজীবনে চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ও তিতুমীর কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলা বিভাগের অধ্যাপনা করেছেন।

আজ রোববার বাদ জোহর গুলশান আজাদ মসজিদে তাঁর জানাজা হবে। পরে জুরাইন কবরস্থানে তাঁর পিতার কবরের পাশে তাঁকে দাফন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT