1. admin@dainiksomoybela.com : Admin :
চন্দনাইশে বনদস্যুদের হামলায় রেঞ্জ কর্মকর্তাসহ আহত ৫ - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক

চন্দনাইশে বনদস্যুদের হামলায় রেঞ্জ কর্মকর্তাসহ আহত ৫

  • প্রকাশিত: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ১৬৬ বার পড়া হয়েছে

মুহাম্মদ জাবেদ হোসাইন বিপ্লব চট্টগ্রাম জেলা প্রতিনিধি:

চন্দনাইশে বনদস্যুদের (গাছ চোর) হামলায় পটিয়া রেঞ্জ কর্মকর্তাসহ ৫ জন গুরুতর আহত হয়েছেন। সংঘবদ্ধ একটি গাছ চোরের দল বনের গাছ কেটে পাচার করছে এমন সংবাদ পেয়ে গতকাল শুক্রবার রাত ১০ টার সময় বনবিভাগ পটিয়া রেঞ্জের আওতাধীন বরগুনি বিট এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় গাছ চোর সিন্ডিকেট সংঘবদ্ধ হয়ে অতর্কিত আক্রমণ চালায় বনবিভাগের কর্মকর্তা-কর্মচারীদের উপর।

জানা যায়, চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার জামিজুরী গুচ্ছগ্রাম হাফছড়িকুল এলাকায় একদল বনদস্যু গতকাল শুক্রবার রাতে বনের গাছ কেটে পাচারের সংবাদ পেয়ে বনবিভাগ পটিয়া রেঞ্জ কর্মকর্তা মো. এমদাদুল হকের নেতৃত্বে ১০ জনের দল অভিযানে যায়।

এ সময় বনদস্যুরা অভিযানের খবর পেয়ে সংঘবদ্ধ আক্রমণ চালায় বন কর্মকর্তা-কর্মচারীদের উপর। এ সময় বনদস্যুরা পটিয়া রেঞ্জ কর্মকর্তা মো. এমদাদুল হক, বনরক্ষী লোকমানের মাথায় ধারালো দা দিয়ে কোপ দেয়। এ সময় হামলাকারীদের দা ও লাঠির আঘাতে বনরক্ষী মাহাবুবসহ আরো ২ জন সিএনজিচালক ও ১ জন পিকআপ চালকও গুরুতর আহত হয়।

হামলার সময় অপরাপর বনরক্ষীরা ৩/৪ রাউন্ড ফাঁকা ফায়ার করে জঙ্গলের মধ্যে দিকবিধিক পালিয়ে প্রাণে রক্ষা পায়। পরবর্তীতে পটিয়া রেঞ্জ কর্মকর্তা মোবাইল ফোনে হামলার বিষয়টি দোহাজারী রেঞ্জ অফিসে অবহিত করার পর দোহাজারী রেঞ্জ কর্মকর্তা মো. রেজাউল করিম দ্রুত চন্দনাইশের অস্থায়ী আর্মি ক্যাম্প ও চন্দনাইশ থানায় অবহিত করেন।

পরবর্তীতে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমরান আল হোসাইন চন্দনাইশে দায়িত্বরত সেনাবাহিনীর মেজর মেহেদীর সাথে আলোচনার শেষে বন বিভাগের লোকদের উদ্ধার অভিযানের প্রস্তুতি নেন। ইতিমধ্যে হামলার শিকার ৪ জন সুস্থভাবে আর্মি ক্যাম্পে ফিরে আসে।

বনবিভাগ দোহাজারী রেঞ্জ কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, পটিয়া রেঞ্জের আওতাধীন বরগুনি বিটের দোহাজারী জামিজুরী গুচ্ছ গ্রাম হাফছড়িকুল এলাকায় গাছ কাটার সংবাদ পেয়ে শুক্রবার রাতে পটিয়া রেঞ্জ অফিসার এমদাদুল হক, বরগুনি বিট অফিসার রহমতসহ বনরক্ষীরা অভিযানে যান।

অভিযান টের পেয়ে গাছ চোরের দল অতর্কিত বন কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলা চালায়। এ সময় পটিয়া রেঞ্জ অফিসার এমদাদুল হক ও বনরক্ষী লোকমানের মাথায় ধারালো দা দিয়ে কোপ দিলে গুরুতর যখম হয়।

এ সময় গাছ চোরেরদলের হামলায় ২ জন সিএনজি চালক ও ১ জন পিকআপ চালকও গুরুতর আহত হয়।

অন্যান্য বনরক্ষীরা পালিয়ে কোন প্রকারে প্রাণে রক্ষা পায়। আহতদের পটিয়া হাসপাতালে নেয়া হলে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য রেঞ্জ অফিসার এমদাদ ও বনরক্ষী লোকমানকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

আহত সিএনজি ও পিকআপ চালককেও উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT