1. admin@dainiksomoybela.com : Admin :
‎শাহজাদপুরে প্রয়াত বিএনপি নেতা শামীমের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

‎শাহজাদপুরে প্রয়াত বিএনপি নেতা শামীমের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে


‎মো: মোসলেম উদ্দিন সিরাজী
‎সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

‎সিরাজগঞ্জের শাহজাদপুরে সদ্য প্রয়াত উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন শামীমের স্মরণে আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
‎১৩ মে ২০২৫ মঙ্গলবার দুপুরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ আয়োজন করা হয়। রাজনৈতিক সহকর্মীরা মরহুম শামীমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে মাহফিলে অংশগ্রহণ করেন।
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. তানভীর মাহমুদ পলাশ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং গাড়াদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল জব্বার , শাহজাদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: আল আমিন হোসেন প্রমুখ ।
‎আলোচনা সভায় নেতৃবৃন্দ মরহুম জাহাঙ্গীর হোসেন শামীমের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও সামাজিক অবদানের কথা স্মরণ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন। মাহফিল শেষে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT