1. admin@dainiksomoybela.com : Admin :
লোহাগড়ায় চাচাতো ভাই ও ভাতিজাদের হামলায় প্রাণ গেলো টোকন আলীর - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক

লোহাগড়ায় চাচাতো ভাই ও ভাতিজাদের হামলায় প্রাণ গেলো টোকন আলীর

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

খন্দকার ছদরুজ্জামান,
নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়া উপজেলায় চাচাতো ভাই ও ভাতিজাদের হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ টোকন আলী (৬০) নামে এক ব্যক্তি মারা গেছেন। এছাড়া, ওই ব্যক্তির দুই ছেলে ও এক নারীসহ মোট তিনজন আহত অবস্থায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (৮ মে) বেলা ১২ টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়। এর আগে, বুধবার (৭ মে) লোহাগড়া উপজেলার করফা গ্রামে এই হামলার ঘটনা ঘটে। সৈয়দ টোকন আলী ওই গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন কৃষক ছিলেন।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আংশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতের স্বজন সূত্রে জানা গেছে, বুধবার (৭ মে) সন্ধ্যায় লোহাগড়া উপজেলার করফা গ্রামে সৈয়দ টোকন আলীর স্ত্রী তার চাচাতো ভাইয়ের ছেলেদের বাড়ির পাশ দিয়ে ভ্যান নিয়ে যেতে নিষেধ করেন, যা নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরপর, সৈয়দ টোকন আলী ও তার পরিবারের সদস্যদের ওপর চাচাতো ভাই সৈয়দ ফেরদৌস আলী, সৈয়দ রিজ্জাক আলী, সৈয়দ এরদাউস আলী এবং ভাতিজা সৈয়দ রহিম আলী, সৈয়দ করিম আলী, সৈয়দ রহমত আলী ও সৈয়দ হৃদয় আলীসহ তাদের বাড়িতে থাকা ধানকাটা শ্রমিকরা দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে তাদের কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় সৈয়দ টোকন আলী, তার ছেলে সৈয়দ রুবেল আলী এবং সৈয়দ রাজু আলীসহ আরেক নারী আহত হন। পরে স্বজন ও স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, সেখানে চিকিৎসক টোকন আলীর অবস্থা গুরুতর দেখে তাকে অন্যত্র নেয়ার পরামর্শ দেন। প্রথমে তাকে যশোর এবং পরে ঢাকায় নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ব্যাপারে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা পলাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে লোহাগড়া থানার ওসি মো. আংশিকুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT