1. admin@dainiksomoybela.com : Admin :
বাংলা নববর্ষ কে স্বাগত জানিয়ে বিএনপি,র উত্তরায় বৈশাখী শোভাযাত্রা - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক

বাংলা নববর্ষ কে স্বাগত জানিয়ে বিএনপি,র উত্তরায় বৈশাখী শোভাযাত্রা

  • প্রকাশিত: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

নাজমুল ইসলাম মন্ডলঃ

রাজধানীর উত্তরায় সকাল থেকেই বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষকে নিয়ে বৈশাখী শোভাযাত্রা বের করেন বিএনপি ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব মোস্তফা জামান।

এসময় কয়েক হাজার নেতাকর্মী নিয়ে উত্তরা পশ্চিম থানার জমজম টাওয়ার থেকে শুরু করে হাউস বিল্ডিং, ৭ নং সেক্টর হয়ে আজমপুরে শোভাযাত্রা শেষ হয়। এ সময় শোভাযাত্রায় অংশগ্রহণ করা সাধারণ মানুষের মাঝে আনন্দঘন অবস্থা বিরাজ করেছিল। তারা বলছেন দীর্ঘ ১৭ বছর পরে নববর্ষ উদযাপনে এরকম আনন্দ তারা আর কখনোই পায়নি।

শোভাযাত্রায় এক সংক্ষিপ্ত বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোস্তফা জামান বলেন, সাধারণ মানুষের মাঝে নববর্ষের আনন্দ বৈশাখী শোভাযাত্রায় বহিঃপ্রকাশ পেয়েছে। স্বৈরাচার মুক্ত বাংলাদেশে এই প্রথম বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ মানুষ সুন্দরভাবে উদযাপন করছে।

বিশেষ করে তৃণমূল থেকে সকল পর্যায়ের বিএনপি নেতাকর্মীরা সাধারণ মানুষের সাথে আনন্দ উচ্ছ্বাস ভাগাভাগি করতে পারছে।

তিনি আরো বলেন, নতুন বছরে আমাদের দলে কোন সন্ত্রাস, চাঁদাবাজ ও কিশোর গ্যাং সদস্য থাকতে পারবে না।আমরা বিএনপি এগুলো শক্ত হাতে দমন করবো।কেউ যদি দলের বদনাম করে আমরা ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করবো।

এ সময় তিনি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দেশ এবং দেশের বাহিরে বসবাসরত বাংলা ভাষাভাষী সকল বাঙালিকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, আমরা একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে চাই, একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই, যেখানে কোন হানাহানি বিশৃঙ্খলা এবং কোন রাজনৈতিক প্রতিহিংসা থাকবে না। আমরা দল-মত নির্বিশেষে একটি সুন্দর বাংলাদেশে গড়তে চাই।

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক আফাজ উদ্দিন আফাজ বলেন, আমাদের সকলের ভিতরে একটি ভ্রাতৃত্ববোধ ও একটি আন্তরিকতাবোধ সম্পর্ক রেখে আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চাই। একটা সম্প্রতির বাংলাদেশ গড়ার মাধ্যমে বাংলাদেশে পরিপূর্ণ ভাবে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা সকলেই ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাব।

তিনি আরও বলেন, আমরা একজন বাংলাদেশী হিসেবে আমাদের দেশীয় সাংস্কৃতিকে প্রাধান্য দিয়ে “সবার আগে বাংলাদেশ ” এই উপলব্ধি টুকু চিন্তা করেই আমরা আগামীর বাংলাদেশ গড়তে চাই।

বৈশাখী এ শোভাযাত্রায় অংশ নেন, উত্তরা পশ্চিম থানা বিএনপির সভাপতি প্রার্থী আব্দুস সালাম, যুগ্ম আহবায়ক, আলমগীর হোসেন শিশির, থানা যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন ঢালী, উত্তরা পশ্চিম থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, মেহেদী হাসান রুবেল প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT