1. admin@dainiksomoybela.com : Admin :
শ্রীপুরে অনিয়ম ও চাঁদাবাজির সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে জবাই করার হত্যার হুমকি, প্রতিবাদে মানববন্ধন - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক

শ্রীপুরে অনিয়ম ও চাঁদাবাজির সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে জবাই করার হত্যার হুমকি, প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশিত: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

শ্রীপুর গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুর মুক্তিযোদ্ধা কলেজ শাখা ছাত্রদল নেতাদের অনিয়ম ও চাঁদাবাজির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় বিক্ষোভের মাধ্যমে নয়া দিগন্তের সাংবাদিক মোজাহিদ’কে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনার প্রতিবাদে শুক্রবার (৭ মার্চ) বেলা ১১ টায় গাজীপুর সদর ও শ্রীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

গত বৃহস্পতিবার (৬ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শ্রীপুর পৌর শহরে কলেজ ছাত্রদল নেতা গোলজার মণ্ডল, মেহেদী হাসান সাহাদ, মারুফ প্রধান, তোফায়েলসহ ৪০-৫০ জনের একটি দল বিক্ষোভ মিছিল করে। মিছিলে তারা সাংবাদিক মোজাহিদকে টার্গেট করে উস্কানিমূলক ও ভয়ংকর স্লোগান দেয়, যার মধ্যে ছিল— “একটা একটা মোজাহিদ ধর, ধইরা ধইরা জবাই কর।” এই মিছিলের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সাংবাদিক মহলসহ সচেতন নাগরিকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

হত্যার হুমকির প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে গাজীপুর ও শ্রীপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
বক্তব্য রাখেন, গাজীপুর সাংবাদিক পরিষদের প্রধান উপদেষ্টা শাহান সাহাবুদ্দিন, গাজীপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম ভূঁইয়া, আবুল কালাম আজাদ (নয়া দিগন্ত), এম এম ফারুক (ইত্তেফাক), ফয়সাল খান (দেশ রূপান্তর), আব্দুল লতিফ মাস্টার (আমাদের সময়), মোতাহার খান (জিটিভি), ফজলে মমিন (বৈশাখী টিভি), রাতুল মণ্ডল (আজকের পত্রিকা), মাহমুদুল হাসান (এশিয়ান টিভি), মাহফুজুর রহমান ইকবাল, আশরাফুল ইসলাম, হাবিবুর রহমান মানিক, এস এম জহিরুল ইসলাম প্রমুখ।

বক্তারা এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এবং প্রশাসনের প্রতি ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধন শেষে সাংবাদিকরা শ্রীপুর থানার তদন্ত পরিদর্শক শামীম আকতারের সাথে মামলার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলেন।

শুক্রবার জুমার নামাজের পর শ্রীপুর পৌর শহরে সাধারণ ছাত্রজনতা বিক্ষোভ মিছিল ও পথসভা করে। তারা সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার হুমকির তীব্র নিন্দা জানিয়ে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ ঘটনার পর সাংবাদিকরা তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা স্বাধীন সাংবাদিকতার পরিবেশ বজায় রাখতে এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে নির্ভয়ে সংবাদ প্রকাশ করতে সকল মহলের সহযোগিতা চেয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT