1. admin@dainiksomoybela.com : Admin :
ঠাকুরগাঁওয়ে ভুট্টাখেত থেকে নৈশ্যপ্রহরীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

ঠাকুরগাঁওয়ে ভুট্টাখেত থেকে নৈশ্যপ্রহরীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

 

জয়নুল আবেদীন,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে হাত-পা বাঁধা অবস্থায় খাইরুল ইসলাম (৫৫) নামে এক নৈশ্যপ্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুরে উপজেলার নেকমরদ ইউনিয়নের বামনবাড়ী এলাকায় শামসুদ্দিন হাস্কিং মিলের পাশে একটি ভুট্টাখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত খাইরুল ইসলাম নেকমরদ ইউনিয়নের ভবানন্দপুর এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে শামসুদ্দিন হাস্কিং মিলের নৈশ্যপ্রহরীর কাজে নিয়োজিত ছিলেন।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মত খাইরুল ইসলাম শামসুদিনের হাস্কিং মিলে কাজে যান। গভীর রাতে কোনো এক সময় তাকে হত্যা করে পালিয়ে যায় হত্যাকারীরা। সকালে ভুট্টাখেতে মরদেহ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। রাতে শামসুদ্দিনের হাস্কিং মিলে চুরি হয়েছে। চুরি করতে চোরদের বাধা দেওয়ায় তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ।

খাইরুল ইসলাম নৈশ্যপ্রহরীর পাশাপাশি নেকমরদ এলাকায় মতিন মার্কেট মসজিদে ইমামতি করতেন।

এ বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাস্কিং‌ মিলের দুই গেটের চারটি তালা কাটা অবস্থায় পেয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মিলের মূল্যবান যন্ত্রাংশ চুরি দেখে ফেলায় তাকে হত্যা করতে পারে দুর্বৃত্তরা। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার কাজ করছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT