1. admin@dainiksomoybela.com : Admin :
কালীগঞ্জ শিশু মেলা আইডিয়াল স্কুলের ২০ বছর উদযাপন ও পুনর্মিলন অনুষ্ঠিত - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম :
আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক

কালীগঞ্জ শিশু মেলা আইডিয়াল স্কুলের ২০ বছর উদযাপন ও পুনর্মিলন অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

মোঃ মুক্তাদির হোসেন।

বিশেষ প্রতিনিধি।

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত কালীগঞ্জ শিশু মেলা আইডিয়াল স্কুলের গৌরবোজ্জ্বল ২০ বছর উদযাপন এবং প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে কালীগঞ্জ শিশু মেলা আইডিয়াল স্কুলের দুই দশক (২০ বছর) উদযাপন উপলক্ষ্যে স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকাদের সমন্বয়ে এক আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরে প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে কালীগঞ্জ শিশু মেলা আইডিয়াল স্কুল প্রাঙ্গণে মিলন মেলায় মিলিত হয়।
প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক মতবিনিময় ও অমূল্য স্মৃতিচারণে তারা ফিরে যায় সেই সোনালী দিনে। নির্মল হাসি, স্বপ্ন আর সাফল্যে ভরপুর ছিল স্কুল প্রাঙ্গণ। এই স্কুলের প্রতি তাদের ভালোবাসা আজও অপরিবর্তিত। তাদের কন্ঠে সেই সব স্মৃতিচারণ হৃদয় স্পর্শ করে। নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার বার্তা। এক অসাধারণ মুর্হুতের সাক্ষী হতে এ অনুষ্ঠানে আজ সবাই একত্রিত হয়েছে।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও কালীগঞ্জ শিশু মেলা আইডিয়াল স্কুলের অধ্যক্ষ তনিমা আফ্রাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ শিশু মেলা আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা ও তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান। বিশেষ অতিথি কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রেহানা ইসলাম, কালীগঞ্জ শিশু মেলা আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নুসরাত ফারহানা সিমি, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ সদস্য গাজীপুর জেলা বিএনপির আহবায়ক একেএম ফজলুল হক মিলন।
এ সময় অন্যান্যের মাঝে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরী তাসমিন উর্মি, কৃষি কর্মকর্তা ফারজানা তাসলিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. খালেকুজ্জামান (বাবলু), উপজেলা জামাতে ইসলামীর আমির মোহাম্মদ মাহমুদৃল হাসান, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফর রহমান সহ কালীগঞ্জ শিশু মেলা আইডিয়াল স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীগণ, ও কালীগঞ্জ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT