1. admin@dainiksomoybela.com : Admin :
কুড়িগ্রামে পুলিশের ওপর হামলা করে হাতকড়াসহ পালালো ধর্ষক - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক

কুড়িগ্রামে পুলিশের ওপর হামলা করে হাতকড়াসহ পালালো ধর্ষক

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

 

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে পুলিশের ওপর হামলা করে হাতকড়াসহ ছাত্রী ধর্ষণ মামলার আসামি পালিয়েছে। পালাতক ওই আসামির নাম শাহনেওয়াজ আবির রাজু (৩০)। তার বিরুদ্ধে এক প্রতিবন্ধী স্কুল ছাত্রীকে ধর্ষণ ও মাদক কারবারের অভিযোগ রয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টায় জেলার রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ধনারচর চরেরগ্রাম এলাকায় হামলার এ ঘটনাটি ঘটে।
সরকারি কাজে বাধা প্রদানের ঘটনায় আসামি রাজুর মা
আবেদা আক্তার রাজিয়া (৪৮) ও তার খালাতো বোন রুনা আক্তার (২৩) কে আটক করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে রৌমারী থানার ওসি লুৎফর রহমান জানান, আটক দুই জনকে আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
হাতকড়াসহ পালিয়ে যাওয়া শাহনেওয়াজ আবির রাজু (৩০) উপজেলার যাদুরচর ইউনিয়নের কাশিয়াবাড়ী গ্রামের আলী আজগরের ছেলে। রাজুর বিরুদ্ধে এক প্রতিবন্ধী স্কুল ছাত্রীকে ধর্ষণ ও মাদক কারবারের অভিযোগ রয়েছে।
এদিকে হামলার ঘটনায় আহত রৌমারী থানার এসআই
আউয়াল হোসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, হাতকড়াসহ পালিয়ে যাওয়া শাহনেওয়াজ আবির রাজু (৩০) উপজেলার যাদুরচর ইউনিয়নের কাশিয়াবাড়ী গ্রামের আলী আজগরের ছেলে।
এর আগে ১৭ ফেব্রুয়ারি এক প্রতিবন্ধী ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে রাজুর বিরুদ্ধে। এ ঘটনার পর গ্রামবাসীর তোপের মুখে রাজু পরিবারসহ ধনারচর চরেরগ্রামে তার খালার বাড়িতে আশ্রয় নেয়। এদিকে ভুক্তভোগী ওই ছাত্রীর পরিবার রাজুর বিরুদ্ধে থানায় অভিযোগ করেন।
অভিযোগের ভিত্তিতে রাজুকে গ্রেপ্তার করতে এসআই আউয়াল হোসেনের নেতৃত্বে তিন সদস্যের একটি দল ওই এলাকায় অভিযান যান। সেখানে ইয়াবাসহ রাজুকে আটক করে হাতকড়া পড়ায় পুলিশ। এ সময় রাজু ও তার মা এবং খালাতো বোন পুলিশের ওপর হামলা করে। এসআই আউয়ালের হাতে কামড় ও তার বিশেষ অঙ্গে আঘাতে পর হাতকড়াসহ পালিয়ে যায় রাজু।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে আউয়ালকে উদ্ধারের পাশাপাশি রাজুর মা ও খালাতো বোনকে আটক করে থানায় নিয়ে যায়। এ ছাড়া ওই বাড়িতে তল্লাশি চালিয়ে একটি রামদা উদ্ধার করা হয়।
রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক নবিউল ইসলাম বলেন, আহত একজন পুলিশ সদস্য চিকিৎসাধীন রয়েছেন।
কুড়িগ্রামের সহকারী পুলিশ সুপার (রৌমারী সার্কেল) মমিনুল ইসলাম বলেন, “আমি কর্মস্থলের বাইরে আছি। বিস্তারিত বলতে পারছি না। তবে পুলিশ সদস্যকে কামড় দিয়ে আহতের খবর শুনেছি।’
রৌমারী থানার ওসি লুৎফর রহমান বলেন, হাতকড়াসহ পালাতক রাজুকে গ্রেপ্তারের তৎপরতা অব্যাহত রয়েছে ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT