1. admin@dainiksomoybela.com : Admin :
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা পাগলা থানা নিগুয়ারী ইউনিয়নে জমি দখল - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা পাগলা থানা নিগুয়ারী ইউনিয়নে জমি দখল

  • প্রকাশিত: রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

প্রতিনিধি মোঃ উজ্জল

নগরপাড়া গ্রামে সুতিয়া নদীর পারে নুরুল আমিন খোকনের জমি একই গ্রামের প্রতিবেশী প্রভাব খাটিয়ে দখলের পায়তারা করছেন জেবুন্নাহার জেবা ও তার সহযোগীরা।

জানা যায়, জমিজমা ও বাড়িতে চলাচলের রাস্তা নিয়ে পূর্ব হতেই নুরুল আমিন খোকন এর সাথে জেবুন্নাহার জেবার সাথে দীর্ঘদিন যাবত বিরোধ চলিতে ছিল।

উল্লেখ্য যে, গত ১৬-২-২৫ ইং তারিখ জেবুন্নাহার জেবা প্রভাব খাটিয়ে শাহাব উদ্দিন, আতাব উদ্দিন, মহিউদ্দিন শান্ত, কবির তাদের সহযোগিতা নিয়ে নুরুল আমিন খোকনের বাড়িতে চলাচলের একমাত্র রাস্তা এবং নিগুয়ারী ইউনিয়ন পরিষদের ০৪ শতাংশ জমি ও সরকারি ২৭ শতাংশ খাস জমির উপর ইটের দেয়ালের বাউন্ডারি নির্মাণ করিতে থাকে।

নুরুল আমিন খোকন ও সরকারি খাস জমির পাশে জেবুন্নাহার জেবার আনুমানিক ২/৩শত একর জমি থাকায়, জেবুন্নাহার জেবা প্রভাব খাটিয়ে তার সহযোগীদের সহায়তায় সরকারি খাস জমি ও নুরুল আমিন খোকনের বাড়িতে চলাচলের রাস্তা সহ ইটের দেওয়ালের বাউন্ডারি নির্মাণ করিতে শুরু করে ।

উক্ত বাউন্ডারি নির্মাণ করিবার সময় নুরুল আমিন খোকন বাধা দিলে তার সহকর্মীরা নুরুল আমিন খোকনকে মারপিট করিতে উদ্যত হয়।

নুরুল আমিন খোকনের ডাক চিৎকার শুনিয়া, করিম বেপারি, আব্দুল মতিন, হযরত আলী সহ আরো আশেপাশের লোকজন আগাইয়া আসিলে তারা তাকে প্রকাশ্যে খুন জখমের হুমকি দিয়া তারাইয়া দেই।

উক্ত ইটের বাউন্ডারি নির্মাণের ফলে নুরুল আমিন খোকনের বাড়ি থেকে বের হওয়ার আর কোন বিকল্প রাস্তা নেই। খোকনের পরিবার ও এলাকাবাসীর দাবি উক্ত বিষয়ে সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনা হোক।

উক্ত বিষয়ে পাগলা থানায় একটি অভিযোগ দেয়ার করা হয়েছে। পাগলা থানা অফিসার ইনচার্জ বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT