1. admin@dainiksomoybela.com : Admin :
শিবগঞ্জে দেশী মুরগী পালনে সাবলম্বী হচ্ছেন এল ডি ডি পি প্রকল্প পিজির নারী সদস্যরা - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম :
আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক

শিবগঞ্জে দেশী মুরগী পালনে সাবলম্বী হচ্ছেন এল ডি ডি পি প্রকল্প পিজির নারী সদস্যরা

  • প্রকাশিত: রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

আহসান হাবীব শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি ঃ

জেলার শিবগঞ্জ উপজেলায় দেশী মুরগী পালনে সাবলম্বী হচ্ছেন এলডিডিপি প্রকল্পের পিজির নারী সদস্যরা। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা যায় প্রাণিসম্পদ অধিদপ্তরের বাস্তব্যয়নে প্রাণিসম্পদ উন্নয়ন ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় শিবগঞ্জ উপজেলায় দেশী মুরগী পিজি নারী সদস্যের ১৫১ জনের মাঝে প্রয়োজনীয় দেশী মুরগী পালনের প্রশিক্ষণ দিযে অনুদান হিসেবে ১টি করে পরিবেশবান্ধব দেশী মুরগী ঘর করে দেওয়া হয়। এরমধ্যে কানসাট ইউনিয়নের মোহনবাগ দেশী মুরগী পিজির ৩৮ জন শাহাবাজপুর ইউনিয়নের ধোবড়া দেশী মুরগী পিজির ৪০জন, নয়ালাভাঙ্গা ইউনিয়নের নয়ালাভাঙ্গা দেশী মুরগী পিজি ৪০ জন এবং দুর্লভপুর ইউনিয়নের দুর্লভপুর দেশী মুরগী পিজির ৩৩ জন। আর এতে করেই ভাগ্যের চাকা ঘুরাতে শুরু করে এল ডি ডি পি প্রকল্পের পিজির নারী সদস্যরা।সরজমিন প্রকল্প এলাকায পরিদর্শন গিয়ে দেখা যায় উপজেলার কানসাট ইউনিয়নের মোহনবাগ দেশী মুরগী পিজির সদস্য মনিরুল ইসলামের স্ত্রী মোসাঃ মোস্তারী বেগম বলেন আগে বাড়িতে দেশী মুরগী পালন করতাম কিন্তু অসুখ বিসুখে মুরগী মারা গিয়ে লাভবান হতে পারতাম না। এল ডি ডি পি প্রকল্পের আওতায় দেশী মুরগী পিজির সদস্য হয়ে সরকার থেকে দেশী মুরগী পালনের প্রশিক্ষণ গ্রহণ ও একটি পরিবেশবান্ধব মুরগির ঘর পেয়ে দেশী মুরগী পালন শুরু করি। এখন আমার ৫০টি দেশি মুরগী রযেছে গড়ে প্রতিদিন ১৫টি করে ডিম পাই। কিছু বিক্রি করে ছেলে মেযেদের স্কুলের ভরন -পোষন বহন করি এবং পরিবারের পুষ্টি চাহিদা মিটে। ৫ জন সদস্যের সংসার নিয়ে আমার স্বামী যখন সংসার চালাতে হিমসিম খাচ্ছিলো তখন দেশী মুরগী পালন করেই সংসারের হাল ধরেছি এখন আমি সাবলম্বী। এল ডি ডি পি প্রকল্পের, উপজেলার দুর্লভপুর ইউনিয়নের দুর্লভপুর দেশী মুরগী পিজির আরেক নারী সদস্য বাবুল হোসেনের স্ত্রী মোসাঃ সেলিনা বেগম বলেন সরকার থেকে আমাকে দেশী মুরগী পালনের প্রশিক্ষণ ও মুরগী পালনের জন্য একটি ঘর দিয়েছে। দেশী মুরগী পালন করে লাভবান হয়েছি। আমার খামারে ৪০টি দেশী মুরগী রয়েছে। প্রতিদিন ১৩-১৭ ডিম পাই। পরিবারের আমিষ ও পুষ্টি চাহিদা পুরণ করে দৈনিক ১০টি ডিম বাজারে বিক্রয় করে ২০০ টাকা উপার্জন হয়। স্বামীর উপর নির্ভর না করে আমি আমার স্কুল পড়ুয়া দুই মেয়েকে অর্থ দিতে পারি। আমি দেশী মুরগী পালন করে স্বাবলম্বী। একই সুরে কথা বলেন এল ডি ডি পি প্রকল্পভুক্ত পিজি র অন্যন্য সদস্যরা। তবে নয়ালাভাঙ্গা ইউনিয়নের পিজির নারী সদস্য শারমিন খাতুন বলেন যদি সরকার থেকে আমাদের দেশী মুরগীর বাচ্চা অনুদান হিসেবে সরবরাহ করা হয় তাহলে আমরা আরো আর্থিকভাবে লাভবান হতে পারবো। এ বিষয়ে যোগাযোগ করলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শাহাদৎ হোসেন বলেন বিশ্বব্যাংকের অর্থায়নে প্রাণী সম্পদ অধিদপ্তরের বাস্তব্যয়নে এল ডি ডি পি প্রকল্পের আওতায় উপজেলায় দেশী মুরগী পিজির ১৫১ জন নারী সদস্যেকে অনুদান হিসেবে ১টি করে পরিবেশবান্ধব দেশী মুরগী ঘরের জন্য অর্থায়ন করা হয়। মুরগী পালনের জন্য প্রশিক্ষণ প্রদান করি। সদস্যের পাশাপাশি অন্য মহিলারাও দেশী মুরগী পালনে উদ্বুদ্ধ হচ্ছে। সরকারের লক্ষ্য সামাজিক, অর্থনৈতিক, আমিষ ও পুষ্টি চাহিদা সম্পূর্ণ দেশ গড়া। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে নিরলস কাজ করে যাচ্ছি।সদস্যের কিছু বাড়তি চাহিদা রয়েছে যা উদ্ধতন কতৃপক্ষকে অবহিত করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT