1. admin@dainiksomoybela.com : Admin :
শ্রীপুরে যুবদল নেতার নেতৃত্বে রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে হামলা-ভাঙচুর - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

শ্রীপুরে যুবদল নেতার নেতৃত্বে রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে হামলা-ভাঙচুর

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে উপজেলা যুবদলের ফুগ্ম আহ্বায়কের নেতৃত্বে বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে হামলা ভাংচুর লুটপাটের ঘটনা ঘটেছে। এসময় লাঞ্ছিত করা হয়েছে সহকারী বন সংরক্ষক নাসিমা আক্তারকে। কার্যালয়ে হামলার বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন ওই রেঞ্জ কর্মকর্তা নাসিমা আক্তার। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) দুপুর ১টার দিকে এমন ঘটনা ঘটেছে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের রাজেন্দ্রপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে।

জানাযায়, দুপুর একটার দিকে শ্রীপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মশিউর রহমান লিটনের নেতৃত্বে প্রায় শতাধিক হামলাকারীরা রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে হামলা চালায়। এ সময় কার্যালয়ের জানালার গ্লাস, আসবাবপত্র, মোটরসাইকেলসহ রেঞ্জ কর্মকর্তার ব্যবহৃত ল্যাপটপ ও ভাংচুর করা করে। এছাড়াও বন কর্মকর্তাদের আবাসিক ভবনেও হামলা চালিয়ে লুটপাত করা হয় ঘরের গুরুত্বপূর্ণ জিনিসপত্র। হামলার পরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার ভুমি আতাহার শাকিল ও শ্রীপুর থানার অফিসার ইনচার্জ জয়নাল আবেদীন মন্ডল। অন্য দিকে এসব অভিযোগ অস্বীকার করেছেন শ্রীপুর উপজেলা যুবদলের যুগ্ম আহমেদ মশিউর রহমান লিটন। তিনি বলছেন স্থানীয়রা হামলা চালিয়েছে বন কর্মকর্তার কার্যালয়ে। শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মন্ডল বলেন, এই ঘটনার সাথে জড়িত একজনকে আটক করা হয়েছে। এই ঘটনার সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT