1. admin@dainiksomoybela.com : Admin :
দেবীগঞ্জ এর সাবেক মেয়র আবু বকর সিদ্দীক এর নিজ এলাকার আবেগী কবিতা ফেসবুকে ভাইরাল - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

দেবীগঞ্জ এর সাবেক মেয়র আবু বকর সিদ্দীক এর নিজ এলাকার আবেগী কবিতা ফেসবুকে ভাইরাল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে

লালন সরকার, দেবীগঞ্জ

পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আবু বকর সিদ্দীক ৫ আগস্টের পর থেকে প্রকাশ্যে আসেননি। অজ্ঞাত স্থান থেকে মাঝে মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কবিতা লিখে তার উপস্থিতি জানান দেন।

রাজনীতির পাশাপাশি বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে তার বেশ চর্চা আছে। সম্প্রতি তার একটি নতুন কবিতা ফেসবুকে ভাইরাল হয়েছে।

কবিতার নাম (আদিম অকৃত্রিম প্রেম) আবু বকর সিদ্দীক

তুমি বলেছিলে গোধূলি লগন দেখবে আমি বলেছিলাম
ময়নামতির ভাংগা বেঞ্চে বসো আমি আসছি।

তুমি বলেছিলে আকাশ দেখবে আমি বলেছিলাম এন এন এর মাঠে আসো মস্ত খোলা আকাশ দেখবো দুজনে।

তুমি বলেছিলে নিশি রাতের জোনাকি দেখবে আমি করতোয়ার কিনারে নাও বেধে অপেক্ষা করেছি সুদীর্ঘ রজনী।

তুমি বলেছিলে ভালবাসবে আমি বলেছিলাম আমার অধরে এসো অনন্তকালের ভালবাসা জমিয়ে রেখেছি
তোমাকে দিবো বলে।

ময়না মতির ভাংগা বেঞ্চের রট দৃশ্যমান হয়েছে, এন এন এর মাঠের ঘাস ধুসর হয়েছে, করতোয়ার বাধা নাওয়ে বেদের মেয়ে ছেলে খেলা করেছে, তুমি আসোনি ভালবাসোনি!

যদি আসতে ভুল করেও যদি আসতে -এক বেলার
ভালবাসার স্মৃতি নিয়ে তুমি বাকিটা জীবন অনায়াসে
কাটিয়ে দিতে পারতে আদিম অকৃত্রিম প্রেম এক প্রহরের প্রেমও হতে পারে হাজার বছরের।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT