1. admin@dainiksomoybela.com : Admin :
শ্রীপুরে শিল্পাঞ্চল শ্রমিকদলের বিক্ষোভ মিছিল - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

শ্রীপুরে শিল্পাঞ্চল শ্রমিকদলের বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত: শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

রাকিবুল হাসান আহাদ( বিশেষ প্রতিনিধি)

গাজীপুরের শ্রীপুর উপজেলা শিল্পাঞ্চল শ্রমিকদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন উসকানি মূলক পোস্ট দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে এনে শনিবার বিকেলে আওয়ামী বিরোধী ওই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।

জানা যায়, বেশকিছুদিন যাবত আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মীদের ফেসবুক আইডি থেকে বি়ভিন্ন ধরেনের উসকানি মুলক পোস্ট দিয়ে আসছে। সেই পোস্টের পাল্টা জবাব দিচ্ছে বিএনপি। এরই জের ধরে শ্রীপুর উপজেলা শিল্পাঞ্চল শ্রমিকদলের নেতারা বিক্ষোভ মিছিল করার ঘোষণা দেন। সেই ঘোষণার পর দুপুর থেকে পৌর শহরের অবদা পল্লী বিদুৎ মোর অবস্থিত সামনে শ্রমিকদলের নেতা-কর্মীরা জড়ো হতে শুরু করেন। পরে বিকেল ৪টার দিকে সেখান থেকে তাঁরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে দলের নেতা-কর্মীরা সেখানে সমাবেশ করেন। এ সময় তাঁরা ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালানোর নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার ও তাঁর দোসরদের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভ পরবর্তী সমাবেশে বক্তরা বলেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও তাঁর দোসর আর প্রেতাত্মাদের রেখে গেছে। এরা ফেসবুকে বিভিন্ন উসকানি মূলক পোস্ট দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে। আজকে প্রথমবার তাদের সাবধান করে দিলাম। তারপর যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে আর কোন উসকানি মুলক পোস্ট দেয় তাহলে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

শ্রীপুর উপজেলা শিল্পাঞ্চল শ্রমিকদলের সাবেক আহবায়ক কাজল ফকির এর ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা শিল্পাঞ্চল শ্রমিকদলের সাধারণ সম্পাদক রানা আহম্মেদ,
আঞ্চলিক শ্রমিক দলের সাধারণ সম্পাদক মাহাবুব আলম জামাল।বিদ্যুৎ শ্রমিক দলের সভাপতি নুরুল কবির ও সাধারণ সম্পাদক রুবেল মন্ডল। মাওনা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি সেলিম, কাওরাইদ ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি স্বপন মাহমুদ। রাজাবাড়ী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি সালাউদ্দিন,বরমী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি রফিক, তেলিহাটি ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম। কাওরাইদ ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাজমুল,বরমী ইউনিয়ন শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি গিয়াস উদ্দিন।রাজাবাড়ি ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক সেলিম ফকির।মাওনা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক খোরশেদ আলম। শিল্পাঞ্চল শ্রমিক দলের সাবেক সহসভাপতি বাদল, জৈনা আঞ্চলিক শ্রমিক দল নেতা সোহেল সরকার, নজরুল ইসলাম সহ নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT