1. admin@dainiksomoybela.com : Admin :
শ্রীপুরের পেলাইদে মাদ্রাসার ছাদ ঢালায়ের কাজের শুভ উদ্বোধন - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

শ্রীপুরের পেলাইদে মাদ্রাসার ছাদ ঢালায়ের কাজের শুভ উদ্বোধন

  • প্রকাশিত: শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

মোমেন আকন্দ (স্পেশাল রিপোর্টার)

গাজীপুরে শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের পেলাইদ উত্তরপাড়া ফোরকানিয়া নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও  এতিমখানার প্রথম তোলার ছাদ ঢালাই এর কাজ শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ পহেলা ফেব্রুয়ারি ২০২৫ ইং সকাল ৯ ঘটিকায় এই কাজ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের অত্র মাদ্রাসার সভাপতি মাওলানা মোঃ আব্দুল বাতেনের সভাপতিত্বে ও শ্রীপুর উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সহ সম্পাদক আক্তার হোসেন আকন্দের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ৯ নং ওয়ার্ড বিএনপি সভাপতি ও পেলাইদ উত্তরপাড়া জামে মসজিদের সভাপতি কফিল উদ্দিন আকন্দ, পেলাইদ সমবায় ঋণদান লিঃ এর সভাপতি ডাক্তার মোস্তফা কামাল, সহসভাপতি কামাল উদ্দিন আকন্দ, পেলাইদ উত্তরপাড়া জামে মসজিদের সাধারণ সম্পাদক মনজুর হোসেন আকন্দ, পেলাইদ উত্তরপাড়া ফোরকানিয়া নূরানী হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসার সাধারণ সম্পাদক মোঃ শফি, বর্মি ডিগ্রী কলেজের প্রভাষক মাওলানা মোঃ মোজাম্মেল হক, গোসিংগা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোমেন আকন্দ, অত্র মসজিদের কুষাধ্যক্ষ মোঃ সাদির, অত্র মসজিদের অন্যতম সদস্য মোঃ বাবলু আকন্দ, কাজল আকন্দ সহ এলাকার অন্যান্য মুসল্লিরা।  অনুষ্ঠান শুরুতে পূর্বে দোয়া পরিচালনা করেন  বর্মি ডিগ্রী কলেজের প্রভাষক মাওলানা মোঃ মোজাম্মেল হক।

মাদ্রাসার সভাপতি মাওলানা মোঃ আব্দুল বাতেন জানান, আমাদের তিনতলা ভবনের প্রথম তলার ছাদ ঢালাইয়ের কাজ আল্লাহর অশেষ রহমতে আমরা শুরু করতে পেরেছি। মাদ্রাসার উন্নয়নের জন্য এলাকার ধর্মপ্রাণ মুসল্লীরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। সরকারি বেসরকারি বিভিন্ন প্রকার সহায়তা পেলে আমরা অতি দ্রুত মাদ্রাসা নির্মাণ কাজ শেষ করে ছাত্রদেরকে ভবনে স্থানান্তর করতে পারব ইনশাআল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT