1. admin@dainiksomoybela.com : Admin :
সেনাবাহিনী প্রধানের রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (রাওয়া) নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ  - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক

সেনাবাহিনী প্রধানের রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (রাওয়া) নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ 

  • প্রকাশিত: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

মোঃ আরিফুজ্জামান সাগর

বিশেষ প্রতিনিধি
ঢাকা, ১৮ জানুয়ারি ২০২৫ (শনিবার ): আজ ১৮ জানুয়ারি ২০২৫ তারিখে রাওয়া এর প্রধান পৃষ্ঠপোষক হিসাবে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি এর উপস্থিতিতে নবনির্বাচিত কার্যনির্বাহী পর্ষদের সদস্যগণের সাথে মহাখালী ডিওএইচএস এ অবস্থিত রাওয়া কমপ্লেক্সে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। কার্যনির্বাহী পর্ষদের সকল সদস্যের সাথে পরিচিতির পরে রাওয়া এর পক্ষ থেকে এর ইতিহাস, লক্ষ্য, উদ্দেশ্য, কার্যপ্রণালী এবং অ্যাসোসিয়েশনের বিভিন্ন প্রতিকূলতা সম্পর্কে সেনাবাহিনী প্রধানকে অবহিত করা হয়। একই সাথে রাওয়া এর নবনির্বাচিত চেয়ারম্যান কর্তৃক সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের সার্বিক উন্নয়নের জন্য গৃহীত ও ভবিষ্যতে প্রয়োজনীয় নানাবিধ কল্যাণমূলক কার্যক্রমের কথা তুলে ধরা হয়।

রাওয়া এর প্রধান পৃষ্ঠপোষক হিসাবে সেনাবাহিনী প্রধান তাঁর গঠনমূলক বক্তব্যে বলেন যে, সশস্ত্র বাহিনীর চাকুরীরত এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে প্রাপ্ত সুযোগ-সুবিধার ক্ষেত্রে যথাসম্ভব পার্থক্য কমিয়ে আনতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি তাঁর বক্তব্যে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও সেনাসদস্যগনের উন্নত স্বাস্থ্যসেবা প্রদানের জন্য গৃহীত পদক্ষেপসমূহ যেমন – বিদেশি সংস্থার সাথে যৌথভাবে উন্নত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা, উন্নত দন্ত চিকিৎসা প্রদানসহ ৬১ টি জেলায় ডিসপেন্সারির মাধ্যমে অবসরপ্রাপ্ত সদস্যদের বিনামূল্যে ঔষধ সরবরাহের কথা উল্লেখ করেন। একই সাথে অবসরপ্রাপ্ত সৈনিকদের স্ত্রীদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা বর্ধিত করার কথা উল্লেখ করেন। তিনি বিবিধ বঞ্চিত সেনা কর্মকর্তাদের প্রাপ্য সুযোগ সুবিধা যাচাই-বাছাই ও নিশ্চিতের জন্য নব নির্বাচিত কার্যনির্বাহী পর্ষদের সদস্য অন্তর্ভুক্তি সহ উচ্চক্ষমতা সম্পন্ন কমিশন গঠন, জলসিঁড়ি আবাসন প্রকল্পে রাওয়া এর জন্য জমি বরাদ্দ করা, সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের জন্য চাকুরীর সুযোগ তৈরি করা এবং রেশন/ রেশন ভাতা পুনঃনির্ধারণসহ অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও সেনাসদস্যদের জন্য নানাবিধ কল্যাণমূলক উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি পিলখানায় বিজিবি হত্যাকাণ্ড এবং মেজর সিনহা হত্যাকাণ্ডের ন্যায়বিচার ত্বরান্বিত করার বিষয়ে আলোকপাত করেন। এছাড়াও, মৃত মেজর জাহিদ এর পরিবারের সদস্যদের কল্যাণের জন্য গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন। এ সময় কিউএমজি, বাংলাদেশ সেনাবাহিনী ; জিওসি লগ এরিয়া এবং সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
—————-
আরিফুজ্জামান (সাগর)

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT