1. admin@dainiksomoybela.com : Admin :
বিএভিএস রাজস্বকরন ও আর্থিক দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন। - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক

বিএভিএস রাজস্বকরন ও আর্থিক দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

আরিফুল ইসলাম( সাগর)

বিশেষ প্রতিনিধি

বিএভিএস এর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ মানবন্ধন এর মাধ্যমে সরকারের সর্বোচ্চ পর্যায়ের দৃষ্টি আকর্ষন করার লক্ষ্যে আজ ১৬ জানুয়ারি ২০২৫ ইং রোজ বৃহস্পতিবার বিএভিএস প্রধান কার্যালয় এর সামনে একত্রিত হয়। বিএভিএস এর পক্ষ থেকে বক্তব্য রাখেন ডাঃ এ এম আবদুল মালেক, আহ্বায়ক, বিএভিএস, আভ্যন্তরীণ সংস্কার কমিটি।
তিনি গণমাধ্যমকে জানান-
বাংলাদেশ এসোসিয়েশন ফর ভলান্টারী স্টেরিলাইজেশন (বিএভিএস) সরকারের তত্ত্বাবধানে পরিচালিত পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য সেবা প্রদানকারী একটি সেবামূলক প্রতিষ্ঠান।
জাতীয় টিএফআর হ্রাসের লক্ষ্যে বিএভিএস এর অবদান ও কৃতিত্বের কথা বিবেচনা করে পরিবার পরিকল্পনা অধিদপ্তর হতে একাধিকবার রাজস্বখাতে অন্তর্ভুক্তির প্রস্তাব করা হলেও প্রধান কার্যালয় হতে অদ্যাবধি কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি। পরিপ্রেক্ষিতে, সরকার প্রশাসিত সেবামূলক প্রতিষ্ঠান বিএভিএস এর এতসব অর্জন ও বিভিন্ন স্বীকৃতি থাকা সত্ত্বেও প্রতিষ্ঠিত হওয়ার ৫১ বছর অতিবাহিত হলেও আর্থিকভাবে শক্তিশালী কোন ভিত্তি পায়নি। ফলশ্রুতিতে দেশব্যাপী বিএভিএস এর প্রায় পাঁচ শতাধিক কর্মকর্তা-কর্মচারী গত জুলাই ২০২৪ ইং হতে অদ্যাবধি বেতন-ভাতাদি না পেয়ে অত্যন্ত মানবেতর জীবন যাপন করছে।
স্বাস্থ্য সেবায় নিয়োজিত পাঁচ শতাধিক কর্মকর্তা-কর্মচারীর পরিবারের বাঁচার প্রয়াশে বিএভিএস প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে প্রশাসক মহোদয়কে ০৪/০১/২০২৫ ইং তারিখে বিএভিএস কে রাজস্বখাতে স্থানান্তর, ছয় মাসের বেতন-ভাতাদি প্রদান এবং উপপরিচালক (অর্থ) বিএভিএস প্রধান কার্যালয়ের বিরুদ্ধে। আর্থিক দূর্নীতি, স্বেচ্ছাচারিতা, সংস্থার স্বার্থ পরিপন্থী কাজ করার অভিযোগ সম্বলিত একটি স্মারকলিপি জমা দেওয়া হয় এবং প্রধান কার্যালয়ে শান্তিপূর্ণ অবস্থান করে।
তারা দাবি করেন প্রতিষ্ঠান পরিচালনায় আর্থিক স্বচ্ছতা, জবাবদিহীতা নিশ্চিত করনের পাশাপাশি বিএভিএস সার্ভিস রুল এর অর্গানোগ্রাম অনুযায়ী প্রয়োজনীয় দক্ষ জনবল নিয়োগ নিশ্চিত করতে হবে এবং বৈষম্যহীন, সুশৃঙ্খল ও গতিশীল প্রতিষ্ঠানে পরিণত করতে হবে।
সাময়িকভাবে বরখাস্তকৃত উপপরিচালক (অর্থ) মোঃ নজরুল ইসলামের বিরুদ্ধে আর্থিক দূর্নীতি, স্বজনপ্রীতি, সেচ্ছাচারিতা ও সংস্থার স্বার্থ পরিপন্থী কাজ করার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
সদ্য সাবেক প্রশাসক জনাব আব্দুল ওয়াদুদ, উপ সচিব (স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়) এর আর্থিক দূর্নীতি ও অসদচারনের জন্য শাস্তি দাবি করেন।
অপ্রয়োজনীয় ও অবৈধ সকল চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করতে হবে।
পরিশেষে বিএভিএস এর অর্থায়ন রাজস্ব খাতে স্থানান্তর, বিএভিএসকে বৈষম্যহীন, জবাবদিহীমূলক ও সুশৃঙ্খল একটি প্রতিষ্ঠানে পরিণত করার পাশাপাশি দূর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য সরকারের সর্বোচ্চ পর্যায়ের দৃষ্টি আকর্ষণ করেন।
নিয়োগ, বদলী ও পদোন্নতির ক্ষেত্রে উপ পরিচালক (অর্থ) এর বিরুদ্ধে আর্থিক লেনদেন এর সুস্পষ্ট অভিযোগ পাওয়া গেছে।
উপপরিচালক (অর্থ) নজরুল ইসলামকে বরখাস্ত পত্র ও নথিতে স্বাক্ষর করেন। কিন্তু দেখা যায় যে, অফিস কার্যক্রমে নিয়মিত যে স্বাক্ষর করেন তার সাথে বরখাস্ত পত্রে ও নথিতে স্বাক্ষরের কোন মিল নেই। এতে প্রতীয়মান হয় যে, তিনি ইচ্ছাকৃতভাবেই বরখাস্তকৃত পত্রে ও নথীতে অন্য রকম স্বাক্ষর করেছেন যা ফৌজদারী অপরাধ বলে বিবেচিত।
এছারাও অত্র প্রতিষ্ঠানে কর্মরত বিভিন্ন কর্মকর্তা এবং কর্মচারী তাদের নির্যাতনের কথা তুলে ধরেন।
———
আরিফুজ্জামান (সাগর)

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT