1. admin@dainiksomoybela.com : Admin :
জাফরপুর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

জাফরপুর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

  • প্রকাশিত: সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: এস এম তাজুল হাসান সাদ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের জাফরপুর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার(১২ জানুয়ারী) সকাল ৮টায় জাফরপুর সমাজ কল্যাণ পরিষদ প্রাঙ্গণে ১০০ টি অসহায় দুস্ত পরিবারের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকীর সভাপতিত্বে  শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণে অংশগ্রহণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর, বিএনপি নেতা আব্দুল গফফার, তারালী ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি সিরাজুল ইসলাম, সেক্রেটারি রবিউল ইসলাম  এবং সমাজ কল্যাণ পরিষদটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সদস্য বৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানটিতে প্রধান অতিথি আজিজুর রহমান সমাজ কল্যাণ পরিষদের এ উদ্যোগকে ধন্যবাদ জানিয়ে  মানবিক কাজে এবং দুস্থ অসহায়দের সাহায্যর্থে বৃত্তবানদের এগিয়ে আশার আহবান জানিয়ে সুস্থ সুন্দর মানবিক সমাজ বিনির্মানে ইসলামের সু-মহান আদর্শ সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার আহবান জানান। শীতবস্ত্র পেয়ে অসহায় শীতার্ত মানুষের মাঝে উচ্ছাস লক্ষ্য করা যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT