1. admin@dainiksomoybela.com : Admin :
সাতক্ষীরায় পরিবহনের চাকায় পিষ্ট হয়ে আলমসাধু চালকের মৃত্যু - দৈনিক সময়বেলা
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
স্পীকারের সাথে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ অনুষ্ঠিত নড়াইলের নদীভাঙন রোধে ব্যবসায়ী ও এলাকাবাসীর মানববন্ধন কবিতা ও সাংবাদিকতায় উজ্জ্বল সম্ভাবনা মোঃ আবু সাইদ শওকত আলীর শতাধিক কবিতা প্রকাশিত। জাতীয় কবি ও সাহিত্য সংসদের নতুন কমিটিতে সহ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ

সাতক্ষীরায় পরিবহনের চাকায় পিষ্ট হয়ে আলমসাধু চালকের মৃত্যু

  • প্রকাশিত: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ১৩১ বার পড়া হয়েছে

নাজমুল আলম মুন্না,সাতক্ষীরা:

সাতক্ষীরায় পরিবহনের চাকায় পিষ্ট হয়ে এক আলম সাধু চালক নিহত হয়েছে। নিহতের নাম মো. রফিকুল ইসলাম (৫৮)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী ইউনিয়নের সাতানী গ্রামের মৃত. মূছা বৈদ্য’র ছেলে। (১৯ ডিসেম্বর) বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে সদর উপজেলার সাতক্ষীরা- খুলনা মহাসড়কের বিনেরপোতা ব্রিজের উপরে এ ঘটনা ঘটে। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সামিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এবিষয়টি হাইওয়ে পুলিশ দেখভাল করছে। বিনেরপোতা মাছ বাজারের ব্যবসায়ী প্রত্যক্ষদর্শী সঞ্জয় দাস জানান, আলম সাধু চালক পাটকেলঘাটা থেকে সাতক্ষীরার দিকে যাচ্ছিল। সাতক্ষীরা- খুলনা মহাসড়কের বিনেরপোতা ব্রিজের উপরে উঠলে বিপরীত দিক থেকে আসা পরিবহনের লাইটের আলোয় সম্ভবত তিনি কিছু না দেখতে পেয়ে ব্রিজের রেলিং এর গায়ে ধাক্কা খেয়ে রাস্তার উপর উল্টে পড়ে যায়। এ সময়ে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতগতির ওই পরিবহনের চাকায় পিষ্ট হয়ে তিনি ঘটনা স্থলেই নিহত হয়। খবর পেয়ে সাতক্ষীরা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT