1. admin@dainiksomoybela.com : Admin :
খলিশাখালীতে ভূমিহীন কামরুল হত্যাকারী দেবহাটা বিএনপির আহবায়ক সিরাজুল ইসলাম ও সদস্য চেয়ারম্যান গোলাম ফারুক বাবুর নামে মামলা - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক

খলিশাখালীতে ভূমিহীন কামরুল হত্যাকারী দেবহাটা বিএনপির আহবায়ক সিরাজুল ইসলাম ও সদস্য চেয়ারম্যান গোলাম ফারুক বাবুর নামে মামলা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ আব্দুল্লাহ আল মামুন

সাতক্ষীরা জেলার দেবহাটার পারুলিয়া খলিশাখালিতে ভূমিহীন কামরুলের উপর হামলা ও হত্যায় সরাসরি জড়িত দেবহাটা উপজেলা বিএনপির আহবায়ক শেখ সিরাজুল ইসলাম ও গোলাম ফারুক বাবুর নামে নিহতের স্ত্রী মর্জিনা খাতুন বাদী হয়ে মামলা দায়েরের পর থেকে বাদী সহ পরিবারের অন্যান্য সদস্যরা পালিয়ে বেড়াচ্ছে। নিহতের ভাই সাইফুল সহ পরিবারের অপর সদস্যদের মামলার আসামি উপজেলা বিএনপির আহবায়ক শেখ সিরাজুল ইসলাম ও বিএনপি নেতা চেয়ারম্যান গোলাম ফারুক বাবু কতৃক প্রাণনাশের হুমকি ও তাদের সশ্বস্ত্র সন্ত্রাসী বাহিনী নিহত কামরুলের খলিশাখালী গ্রামে প্রায় সময় মহড়া দিচ্ছে । ভূমিহীন এলাকার সাধারণ মানুষেরা জানান, শেখ সিরাজুল ও গোলাম ফারুক বাবু ভূমিহীনদের উচ্ছেদ করতে এবং উক্ত জমি দখলে নিতে হামলা চালায়, একইসাথে ভূমিহীনদের সাথে সক্ষতা রেখে তারা উচ্ছেদ হবেনা এমন নিশ্চয়তা দিয়ে হামলার পূর্বে কোটি টাকা আদায় করে । দেবহাটার এই দুই বিএনপি নেতার নামে অভিযোগের শেষ নেই, এই প্রতিবেদক সরজমিনে দেবহাটার বিভিন্ন এলাকার দলীয় নেতাকর্মীদের সাথে কথা বলে জানা গেছে

শেখ সিরাজুল ইসলাম ও গোলাম ফারুক বাবু বিগত আওয়ামী সরকারের সময়ে দলীয় কর্মসূচিতে ছিল অনুপস্থিত । আওয়ামী লীগের দলীয় বিনা ভোটের এমপি রুহুল হকের সাথে যোগাযোগ রেখে উপজেলা বিএনপির দুই ডজন নেতাকর্মী সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে জেল খাটিয়েছে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে ২০২২ সালে গোলাম ফারুক বাবু ইউনিয়ন পরিষদ নির্বাচন করায় দলীয় কর্মীরা তার পক্ষে ভোট না করে নিরব থাকায়, তিনি সেই থেকে বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দেওয়া শুরু করে। বিএনপি নেতাকর্মী বা সাধারণ ভোটারদের ভোট ছাড়াই তিনি আওয়ামীলীগ তালিকার প্রার্থী হিসাবে চেয়ারম্যান হয়। দলীয় সিদ্ধান্ত অমান্যকারীদের কে বহিষ্কার করা হলেও গোলাম ফারুক বাবুর বিরুদ্ধে দল কোন ব্যবস্থা নেয়নি। শেখ হাসিনার পতনের পর নোড়ার ভূমিহীন পল্লীর ৬০থেকে ৭০টি পরিবারের উপর হামলা সহ উক্ত ২১০ বিঘা জমির দখল করলে প্রশাসনের হস্তক্ষেপে ভূমিহীনরা রক্ষা পায়। দেবহাটার বিখ্যাত চোরাচালান সিন্ডিকেট জলিল, আলিম, আলফা ও রবির সাথে থেকে সরাসরি চোরাচালানের জড়িত এই দুই বিএনপি নেতার নাম মুখে মুখে । পতিত আওয়ামী সরকারের দেবহাটা আশাশুনি সহ সাতক্ষীরা সদরের কয়েক নেতা কর্মীকে ভারতে পালিয়ে যেতে সহযোগিতা করেছে গোলাম ফারুক বাবু, এমন কথা প্রকাশে প্রচারে আছে । তথ্যানুন্ধানে জানা গেছে, আওয়ামীলীগ আমলে উপজেলা বিএনপির এই দুইনেতার বিরুদ্ধে কোন মামলা হয়নি বা কারাগারে যেতে হয়নি । সামগ্রিক বিষয়ে পৃথক পৃথকভাবে তাদের কাছে মোবাইলে জানতে চাইলে শেখ সিরাজুল ইসলাম বলেন, হত্যা মামলা ভূমিহীনরা দিয়েছে, বিগত দিনে আন্দোলন সংগ্রামে অনুপস্থিত ও মামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার নামে মামলা হয়েছিল । তবে খোঁজ নিয়ে জানা গেছে উক্ত মামলা সড়ক দুর্ঘটনাজনিত কারনে । চেয়ারম্যান গোলাম ফারুক বাবুর কাছে মোবাইলে জানতে চাইলে তিনি বলেন, তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করায় আওয়ামী লীগ এমপি রুহুল হক সহ আওয়ামী লীগ নেতাদের সাথে চলাফেরা করতেন। দলের সিদ্ধান্তের বাইরে নির্বাচন করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, দলের সব সিদ্ধান্ত মানতে হবে এমন নয় ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT