1. admin@dainiksomoybela.com : Admin :
শ্রীপুরে যুবদল নেতার বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

শ্রীপুরে যুবদল নেতার বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৫১ বার পড়া হয়েছে

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ

গাজীপুরের শ্রীপুরে কার্পেটিং রাস্তা কাটে পাইপ বসিয়ে মেঘনা গ্রুপ ফ্যাক্টরি বর্জ্য স্থানিয় উড়িয়াদি খালে ফেলার কাজে এলাকাবাসীর বাঁধা। এসময় কয়েক জনের উপর হামলার ঘটনায় কায়েতপাড়া-বাউনি বাজার আঞ্চলিক সড়কে বিক্ষোভ করেছে শতাধিক নারী পুরুষ। এ ব্যাপারে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও শ্রীপুর থানায় তিন জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ করেছেন মোশারফ হোসেন।

০৪ ডিসেম্বর বুধবার সকাল সাড়ে ৯টার দিকে শ্রীপুর-বরমী আঞ্চলিক সড়কের মেঘনা ফ্যাক্টরির সামনে বাপ্পি নামের এক যুবক মারধর করার অভিযোগ উঠে স্থানিয় যুবদল নেতা এমদাদ প্রধানের বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানাযায়, গত ২৭ নভেম্বর বিকেল ৩টার দিকে কায়েতপাড়া-বাউনি বাজার আঞ্চলিক মহা সড়কের খনন কাজ শুরু করে। পাকা রাস্তার ক্ষতি হচ্ছে দেখে এলাকাবাসী বাঁধা প্রধান করে। এসময় ফ্যাক্টরি পক্ষে ভাড়াটে লোকজন গিয়ে এলাকার লোকজনদের মারধরের হুমকি প্রদান করে। পরে ৪ ডিসেম্বর সকালে ফ্যাক্টরি পাশে বাপ্পিকে মারধর করে।খবর পেয়ে স্থানিয়রা প্রতিবাদ করিলে তাদেরকে বিভিন্ন হুমকি প্রদান করে।

এ ব্যপারে এমদাদ প্রধান বলেন, আমি সারাদিন গাজীপুরে ছিলাম।এসব ব্যপারে আমি কিছুই জানিনা।

এব্যপারে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন মন্ডল বলেন, অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT