1. admin@dainiksomoybela.com : Admin :
ঢাকা সাভারে মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে নিষিদ্ধ থ্রি হুইলার " - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক

ঢাকা সাভারে মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে নিষিদ্ধ থ্রি হুইলার “

  • প্রকাশিত: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১৪৯ বার পড়া হয়েছে

রাজ স্টাফ রিপোর্টার ঢাকা :

নিষেধাজ্ঞা অমান্য করে সাভার ও আশুলিয়ার ঢাকা-আরিচা এবং নবীনগর-চন্দ্রা মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা, মাহিন্দ্রা, ইজিবাইকসহ তিন চাকার যান বা থ্রি-হুইলার। কিশোর ও অদক্ষ চালকের হাতে এসব তিন চাকার যান থাকায় ট্রাফিক নিয়মনীতির তোয়াক্কা করছে না তারা। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকার সাভার ও আশুলিয়া শিল্প অধ্যুষিত এলাকা হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ জীবিকার তাগিদে এসব অঞ্চলে বসবাস করে। এর মধ্যে অনেকেই মহাসড়কে থ্রি-হুইলার চালানোকে পেশা হিসেবে বেছে নিয়েছেন। শুধু সাভার ও আশুলিয়ায়ই প্রায় ৫০ হাজার অটোরিকশা-ভ্যান রয়েছে বলে দাবি বিভিন্ন রিকশা-ভ্যান শ্রমিক সংগঠনের।গত বৃহস্পতিবার সরেজমিনে সাভার ও আশুলিয়ার ঢাকা-আরিচা এবং নবীনগর-চন্দ্রা মহাসড়কে গিয়ে দেখা যায়, সেখানে নির্বিঘ্নে চলাচল করছে থ্রি-হুইলার। এ ছাড়া বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের অবস্থাও একই। মহাসড়কে থ্রি-হুইলার চলাচল রোধে চোখে পড়েনি পুলিশের তৎপরতাও।

স্থানীয়রা জানান, মহাসড়কে থ্রি-হুইলার চলাচল করার এমন চিত্র শুধু ওইদিনের নয়, প্রতিদিনের। এতে একদিকে যানজট, অন্যদিকে বাড়ছে দুর্ঘটনা। তারা জানান, আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় বেপরোয়া গতির একটি অটোরিকশা আঘাত করে একজন মোটরসাইকেল আরোহীকে। এতে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ওই দুর্ঘটনায় আহত কামাল হোসেন বলেন, ‘সড়কে তিন চাকার অটোরিকশা ও থ্রি-হুইলার চলাচল নিষেধ। আমি ফাঁকা সড়কের পাশ দিয়ে মোটরসাইকেলে করে যাওয়ার সময় উল্টো দিক থেকে একটি অটোরিকশা এসে সরাসরি আমার মোটরসাইকেলে ধাক্কা দেয়।’

এদিকে, ভোর থেকে গভীর রাত পর্যন্ত স্বাধীনভাবে চলাচল করা এই থ্রি-হুইলার চালকদের নেই প্রয়োজনীয় প্রশিক্ষণ। এমন কয়েকজন চালকের সঙ্গে কথা বলে জানা যায়, তারা মহাসড়কে চলাচলের নিষেধাজ্ঞার ব্যাপারে জানেন। অনেকে একটু বাড়তি ভাড়ার লোভে মহাসড়কে আসেন। অনেকে আবার যাত্রীর চাপের মুখে পড়ে আসতে বাধ্য হন।

এ ব্যাপারে জাকির হোসেন নামের এক থ্রি-হুইলার চালক বলেন, আমি জানি হাইওয়েতে গাড়ি চালানো নিষেধ। তবে রাতের বেলায় গাড়ি ধরে না, তাই এসেছি। আগে বেশি ধরত, এখন পুলিশে গাড়ি কম ধরে। ব্যাটারিচালিত এক ভ্যানচালক বলেন, ভাড়া পেয়েছি, তাই এসেছি। তবে আমি তেমন আসি না।’

অন্যদিকে, দীর্ঘদিন ধরে মহাসড়কে অবৈধ এই অটোরিকশা বা ভ্যান চলাচলের দাবিতে বিক্ষোভ করে আসছে বিভিন্ন রিকশা-ভ্যান শ্রমিক সংগঠন। এ ব্যাপারে আশুলিয়া থানা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মজিদ বলেন, ‘আমাদের প্রধান দাবি হচ্ছে মূল সড়কের পাশ দিয়ে আলাদা লেন চালু। দ্বিতীয় দাবি হচ্ছে, রাস্তায় আমাদের কোনো বাধা দেওয়া চলবে না। তৃতীয় দাবি হচ্ছে, আমাদের গাড়ির লাইসেন্স দিতে হবে।’

আশুলিয়ার বাইপাইল এলাকায় জীবনের ঝুঁকি নিয়ে রিকশায় চলাচল করা আরজু শেখ বলেন, কাছে কোথাও যেতে হলে রিকশা ব্যবহার করি। কিন্তু মহাসড়কে তারা যেভাবে গাড়ি টানে, তাতে আসলে ঝুঁকি রয়েই যায়। এখন কী করব, স্বল্প দূরত্বের জন্য আসলে বাসে উঠতে ইচ্ছে করে না। তাই রিকশায় উঠতে হয়।

সাভার ইপিজেড এলাকায় প্রায়ই রিকশায় চলাচল করা পোশক শ্রমিক মীম আক্তার বলেন, ‘অটোরিকশায় চড়লে অনেক ভয়ে থাকতে হয়। কারণ অটোচালকরা প্রশিক্ষণপ্রাপ্ত না। গাড়িটা কত গতিতে চললে পেছনের গাড়ির কোনো সমস্যা হবে না, এটা তারা জানেই না। আবার অনেক সময় একটু জ্যাম দেখলেই ফুটপাতে তুলে দেয়। রাস্তা ভাঙা আছে নাকি তার দিকে খেয়াল না করেই ইচ্ছামতো টান দেয়। সব মিলিয়ে মনে ভয় নিয়েই অটোরিকশায় উঠতে হয়।’

এ ব্যাপারে সাভার হাইওয়ে থানার ওসি সওগাতুল আলম বলেন, বর্তমানে জেলা ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশের রেকারিং কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে মহাসড়কে অটোরিকশা বা থ্রি-হুইলারের চলাচল বাড়তে পারে। তবে আমাদের ই-প্রসিকিউশন ব্যবস্থা এখনও চালু রয়েছে। বর্তমানে শুধু ই-প্রসিকিউশনের মাধ্যমে আমরা তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT