1. admin@dainiksomoybela.com : Admin :
শ্রীপুরে বন বিভাগের অভিযানে হামলা, আহত ১০ - দৈনিক সময়বেলা
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
স্পীকারের সাথে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ অনুষ্ঠিত নড়াইলের নদীভাঙন রোধে ব্যবসায়ী ও এলাকাবাসীর মানববন্ধন কবিতা ও সাংবাদিকতায় উজ্জ্বল সম্ভাবনা মোঃ আবু সাইদ শওকত আলীর শতাধিক কবিতা প্রকাশিত। জাতীয় কবি ও সাহিত্য সংসদের নতুন কমিটিতে সহ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ

শ্রীপুরে বন বিভাগের অভিযানে হামলা, আহত ১০

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ১৫৭ বার পড়া হয়েছে

আশরাফুল আলম সরকার
বিশেষ প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে বন বিভাগের উদ্ধার অভিযান চলাকালে অ্যাসিল্যান্ডসহ মোট ১০ জন আহত হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেল ৩ টার দিকে এ ঘটনা ঘটে।

সকাল থেকে উপজেলার কাফিলাতলি এবং পরে ইজ্জতপুর বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের শেষের দিকে স্থানীয়রা ভেকুর ড্রাইভারের উপর মুহুর্মুহু ইট পাটকেল ছোঁড়া শুরু করে। এ সময় দুইজন ভেকু চালক, একজন বনকর্মী, স্থানীয় ২ জন,
অ্যাসিল্যান্ড শ্রীপুর এবং উপজেলা প্রশাসনের ৫ জনসহ মোট ১০ জন আহত হয়।

ইজ্জতপুর বাজারের রেলগেইটের পশ্চিম পাশে সর্বশেষ মাসুদের বাড়িতে উচ্ছেদ অভিযান চালানোর শেষে, অভিযান সমাপ্তির সময় স্থানীয় মাসুদের নেতৃত্বে ২০-২৫ জন পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটায়। ওই সময় ইজ্জতপুর বাজার এলাকায় উত্তেজনা বিরাজমান ছিল।

এলাকাবাসী জানিয়েছেন, অভিযানের শেষের দিকে মাসুদের এমন কাজে স্থানীয়দের মধ্যে অনকেই মামলায় পড়তে পারে।

তারা আরও জানান, এ ঘটনাটি মূলত একটি গুজবের মাধ্যমে ঘটে। একজন নারী ঘর ভাঙার খবরে অজ্ঞান হয়ে যায়, অতঃপর “মাইরালছেরে মাইরালছে”! বলে তাৎক্ষণিক এলাকাবাসীকে ক্ষেপিয়ে তোলে মাসুদ ও তার সঙ্গীয়রা। অতঃপর আবেগে পড়ে এমন কাণ্ড ঘটিয়েছে বলে ধারণা করছেন এলাকাবাসী।

এ বিষয়ে শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি আতাহার শাকিল বলেন, এ ঘটনায় আমিসহ উপজেলা প্রশাসনের মোট ৫ জন আহত হয়েছি । এ বিষয়ে পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT